আন্তর্জাতিক

ইউক্রেনের প্রধান বিচারপতি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রধান বিচারপতি সেভেলোদ নায়াজিয়েভকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : কূটনীতিকদের নিরাপত্তায় আপস করব না

মঙ্গলবার (১৬ মে) রাজধানী কিয়েভে প্রধান বিচারপতির সরকারি বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইউক্রেনের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো অব ইউক্রেনের (এনএবিউ) জেষ্ঠ্য কর্মকর্তা ওলেকসান্দর লেমেনকো এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : মোখার আঘাতে ৪০০ জনের প্রাণহানি

এনএবিইউর ফেসবুক পোস্টে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে সেভেলোদ নায়াজিয়েভের সরকারি বাসভবনে তল্লাশি অভিযান চালায় এনএবিইউ এবং দুর্নীতি সংক্রান্ত বিশেষ প্রসিকিউটর স্পেশাল অ্যান্টি-করাপশন প্রসিকিউটর (এসএপি) এবং আইনশৃঙ্খলা বাহিনীর একটি সমন্বিত দল।

‘তল্লাশি অভিযানে তার বাড়ি থেকে ২৭ লাখ ডলার উদ্ধার করা হয়েছে। প্রধান বিচারপতি সেই অর্থের উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরপর তাকে গ্রেপ্তার করেন। সেই অর্থও জব্দ করা হয়েছে,’ বলা হয়েছে এনএবিইউর ফেসবুক পেজে।

আরও পড়ুন : ভোগের রাজনীতি শিখিনি

এনএবিইউর ফেসবুকে আরও বলা হয়, সম্প্রতি বিচারবিভাগের দুর্নীতি দমনে মনযোগ দিয়েছে জাতীয় দুর্নীতি দমন সংস্থা। প্রধান বিচারপতি ছাড়াও অন্তত ১৮ জন দুর্নীতিগ্রস্ত বিচারপতি ও বিচারক আছেন সংস্থার গোপন তালিকায়। ধীরে ধীরে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

দুর্নীতির দীর্ঘ ইতিহাস আছে ইউক্রেনের। ২০২১ সালে জার্মানভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) দেশটিকে 'সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দেশগুলোর মধ্যে অন্যতম’ বলে উল্লেখ করেছিল। দুর্নীতির বিচারে টিআই’র তালিকাভুক্ত ১৮০টি দেশের মধ্যে ইউক্রেনের অবস্থান ছিল ১২২ তম।

আরও পড়ুন : নিউজিল্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত ১০

গত কয়েক বছর ধরে ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ প্রাপ্তির জন্য চেষ্টা করছে ইউক্রেন। ২০২২ সালে রুশ বাহিনী দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ বিষয়ে ইউক্রেনের তদবির আরও বৃদ্ধি পেয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা