ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

পূর্ব পাকিস্তানের সঙ্গে ভয়াবহ অন্যায় হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব পাকিস্তানের সঙ্গে যে ভয়াবহ অন্যায় করা হয়েছে তা আমাদের অনুধাবন করতে হবে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৪

শনিবার (১৩ মে) আল-কাদির ট্রাস্ট মামলায় জামিনে মুক্ত হয়ে লাহোরে জামান পার্কের বাড়ি থেকে জাতির উদ্দেশে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইমরান খান ইউটিউবে সরাসরি প্রচারিত বক্তব্যে বলেন, আজ আমাদের বুঝতে হবে, পূর্ব পাকিস্তানের কী হয়েছিল, সেখানকার মানুষের ওপর কী অত্যাচার করা হয়েছে।

সেখানকার দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং ওই দলের নেতারই প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল। কিন্তু তাদের সেই অধিকার প্রত্যাখ্যান করা হয়েছিল।

আরও পড়ুন : নিউজিল্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত ১০

তিনি আরও বলেন, আমরা অর্ধেক দেশ হারিয়েছি। দেশের যে কী ক্ষতি করা হয়েছে সেটা আমরা ভাবতেও পারি না। কারণ দরজা বন্ধ করে হাতে গোনা কয়েকজন মিলে সিদ্ধান্ত নেন। যারা বাকি বিশ্বে কী ঘটছে তার খবরও জানেনও না, তারাই সিদ্ধান্ত নেন।

পিটিআই প্রধান বলেন, তাদের সিদ্ধান্তের কারণে যে ক্ষতি হয়ে গেছে সেটা জনগণকে জানতে পর্যন্ত তারা দেননি।

তিনি আরও জানান, হামিদুর রহমান কমিশনের প্রতিবেদন তৈরি করার পর সেটা প্রকাশই করা হয়নি। এর ২৫ বছর পর ভারতে সেটা প্রকাশ করা হয়।

আরও পড়ুন : যুক্তরাজ্য সফরে গেলেন জেলেনস্কি

সাবেক বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক বলেন, আজ আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই, পূর্ব পাকিস্তানের কথা। মার্চ ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান অনূর্ধ্ব উনিশের বিরুদ্ধে আমি ম্যাচ খেলতে গিয়েছিলাম। আমাদের যে জাহাজ ফেরত এসেছিল, তা ছিল সেখান থেকে আসা শেষ জাহাজ।

আমার এখনো মনে আছে, পাকিস্তানের প্রতি সেখানকার মানুষের কতই না ঘৃণা ছিল। আমাদের তো তা জানাই ছিল না আসলে কী ঘটছে। কারণ এখন যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয়, তখনও সেভাবেই নিয়ন্ত্রণ করা হতো। এখন তারা সামাজিক মাধ্যম পর্যন্ত বন্ধ করে দিচ্ছে।

আরও পড়ুন : থাইল্যান্ডে বিরোধীদের জয়

সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, পূর্ব পাকিস্তানের জনগণ যে নৃশংসতার শিকার হয়েছিল, তা আজ আমাদের বুঝতে হবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা