ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

তুরস্কে দ্বিতীয় রাউন্ডের ভোট ২৮ মে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে ক্ষমতাসীন এরদোগান ও কামাল কিলিচদারোগ্লুর মাঝে ভোটগ্রহণ আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : যুক্তরাজ্য সফরে গেলেন জেলেনস্কি

সোমবার (১৫ মে) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তুরস্কের প্রধান নির্বাচন কমিশন আহমাদ ইয়েনার।

তুর্কি প্রধান নির্বাচন কমিশন জানায়, প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯.৮৭ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে এরদোগান পেয়েছেন ৪৯.৫১ ভাগ। আর কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৪.৮৮ ভাগ।

কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য যে ৫০ ভাগ ভোট পাওয়া দরকার, এককভাবে সেটি কেউ পাননি। তাই আগামী ২৮ মে দ্বিতীয় রাউন্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : মিয়ানমারে মোখায় ৫ জনের মৃত্যু

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, এরদোগান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৫ লাখ ভোট বেশি পেয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য যে ৫০ ভাগ ভোট পাওয়া দরকার, সেটি পাননি।

অপর কোনো প্রার্থীও ৫০ ভাগের বেশি ভোট পায়নি। তাই সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে আবার নির্বাচন হবে। সেখানে প্রার্থী থাকবেন এরদোগান এবং কামাল কিলিচদারোগ্লু।

তবে বিশ্লেষকদের ধারণা, এরদোগান এ রাউন্ডে ফেভারিট থাকবেন এবং তার বিজয়ের সম্ভাবনাও খুব বেশি। সূত্র : আল জাজিরা।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

রোববার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

বিগত ২০ বছর ধরে তুরস্কে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এবারই প্রথম সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন।

এবারের নির্বাচনে এরদোগানসহ প্রেসিডেন্ট প্রার্থী মোট তিনজন। বাকি দু’জন হলেন- কামাল কিলিচদারোগলু ও সিনান ওগান। এবারের নির্বাচনে কে জয়ী হবেন, তা বলা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন : রাশিয়ার চার যুদ্ধবিমান ভূপাতিত

তবে নির্বাচনে এখনো পাল্লা এরদোগানের দিকে ঝুঁকে আছে। কারণ অর্থনীতি ও সংসদীয় ব্যবস্থার ইস্যুর চেয়ে তুরস্কের বড় সংখ্যক মানুষ অখণ্ডতা উন্নয়ন ও স্থিতির উপর গুরুত্ব দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় সাড়ে ৬ কোটি তুর্কি নাগরিক এবারের নির্বাচনে ভোট দেবেন। প্রেসিডেন্ট প্রার্থী তিন জনের মধ্য থেকে একজনকে বেছে নেবেন তারা।

প্রসঙ্গত, তুরস্কের নির্বাচনে মোট ২৪টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। পার্লামেন্টের ৬০০ আসনের বিপরীতে লড়াই করছেন ১৫১ স্বাধীন প্রার্থী। সূত্র : আলজাজিরা

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা