ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যে পৃথক দুটি জেলায় বিষাক্ত মাদপান করে ১১ জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে পড়া ৩০ জনেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : কাভার্ড ভ‍্যানের ধাক্কায় নারী নিহত

সোমবার (১৫ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি বলছে, ভারতের তামিলনাড়ু রাজ্যে ২ টি পৃথক ঘটনায় বিষাক্ত মদপান করে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন রাজ্যটির ভিলুপুরম জেলায় এবং ৪ জন চেঙ্গলপাট্টু জেলায় মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন : জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ২

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া আরও ৩০ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অবৈধ মদ সরবরাহের জন্য ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়ে পুলিশ দাবি করেছে, তাদের বিশেষ দল আরও সন্দেহভাজনদের সন্ধান পেতে কাজ করছে।

আরও পড়ুন : নছিমন উল্টে প্রাণ গেল চালকের

তামিলনাড়ু পুলিশের আইজি (নর্থ জোন) কানন জানান, পরিদর্শক ও উপ-পরিদর্শকসহ মোট ৭ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যারা মারা গেছে তারা শিল্প-কারখানার মিথানল মিশ্রিত অবৈধ মদ খেয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে বিষাক্ত মদপানে মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। সেই সাথে যারা চিকিৎসাধীন আছেন তাদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণের ঘোষণাও দেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা