ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাজ্য সফরে গেলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার যুক্তরাজ্যে আকস্মিক সফরে গেছেন। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন : দ্বিতীয় দফায় নির্বাচন, প্রস্তুত তুরস্ক

জেলেনস্কি এক টুইট বার্তায় জানান, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে তিনি তার ‘বন্ধু’ সুনাকের সঙ্গে দেখা করবেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

বৃহস্পতিবার (১১ মে) ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয় যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, বিশেষ ধরনের এই স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র পাঠানো হবে ইউক্রেনে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৫০ কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে হামলা চালাতে পারে।

আরও পড়ুন : মোখায় বিধ্বস্ত পশ্চিম উপকূল

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে কিয়েভ সহায়তা চেয়ে আসছে। সে কারণেই যুক্তরাজ্য তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বলেও জানান তিনি।

জেলেনস্কি এর আগে জার্মানিতে সফরে যান। এই সফরে দেশটির চ্যান্সেলর ওলাফ স্কলজ এবং প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমিয়েরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

রাশিয়া প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনে হামলা চালানোর পর প্রথমবারের মতো জার্মানিতে পা রাখেন জেলেনস্কি। জার্মানি ঘোষণা দিয়েছে যে, তারা কিয়েভে প্রায় ৩০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করবে। ওই ঘোষণার একদিন পরেই জার্মানি সফরে যান জেলেনস্কি।

আরও পড়ুন : বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু

শনিবার (১৩ মে) এখন পর্যন্ত ইউক্রেনের জন্য সবচেয়ে বড় সামরিক সহায়তার প্যাকেজের ঘোষণা দিয়েছে জার্মানি।

বার্লিন জানিয়েছে, তারা ২৪০ কোটি ইউরো মূল্যের অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহায়তা করবে। এর মধ্যে থাকছে লিওপার্ড ট্যাঙ্ক এবং বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। এরপর থেকে সংঘাত এখনও থামার কোনো লক্ষণ দেখা যায়নি। ইউক্রেনের প্রতি সমর্থন আরও বাড়াতে গত কয়েকদিনে বিভিন্ন পশ্চিমা দেশের নেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন জেলেনস্কি।

আরও পড়ুন : থাইল্যান্ডে বিরোধীদের জয়

এদিকে, জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে ঋষি সুনাক বলেন, জেলেনস্কি এবং ইউক্রেনকে আরও সহায়তার বিষয়ে আলোচনা করবেন তারা। রাশিয়ার আক্রমণের পর থেকে যুক্তরাজ্য যেভাবে ইউক্রেনকে সহায়তা করে যাচ্ছে সেজন্য ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।

জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনের জনগণ, দেশের সেনাবাহিনী সবার পক্ষ থেকে যুক্তরাজ্যকে আমাদের হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কৃতজ্ঞ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা