ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনে অনীহা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক: টানা দেড় বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলছে। ২০২২ সালের ফ্রেব্রুয়ারিতে শুরু হওয়া এই আগ্রাসন কয়েক মাসের মধ্যে শেষ হবে বলে অনেকে আশাপ্রকাশ করলেও আপাতত এই যুদ্ধের অবসান এখনও দৃষ্টিসীমার বাইরে রয়েছে।

আরও পড়ুন: ক্যামেরুনে বন্দুক হামলা, নিহত ২০

এর মধ্যে ঘনিয়ে এসেছে ইউক্রেনের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। তবে যুদ্ধের কারণে নির্বাচন আয়োজনে অনীহা রয়েছে খোদ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তার দাবি, এখন নির্বাচনের সঠিক সময় নয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশটির নেতাদের মধ্যে বিতর্কের মাঝেই ভোট আয়োজনে অনীহা প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার তিনি বলেছেন, বর্তমান সময়টি নির্বাচনের সঠিক সময় নয় বলে তিনি বিশ্বাস করেন।

আরও পড়ুন: গাজা কবরস্থানে পরিণত হচ্ছে

এএফপি বলছে, আগামী বসন্তে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনসহ সমস্ত নির্বাচন সামরিক আইনের অধীনে বাতিল করা হয়েছে। মূলত গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনে সামরিক আইন কার্যকর রয়েছে।

জেলেনস্কি সোমবার নিজের দৈনিক ভাষণে বলেন, ‘আমাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে, এখন প্রতিরক্ষার সময়, যুদ্ধের সময়। যেটির ওপর রাষ্ট্র এবং জনগণের ভাগ্য নির্ভর করছে।’

তিনি বলেন, এটা দেশের ঐক্যবদ্ধ হওয়ার সময়। বিভক্ত হওয়ার সময় নয়। জেলেনস্কির ভাষ্যমতে, ‘আমি বিশ্বাস করি, এখন নির্বাচনের সঠিক সময় নয়।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে বলেছিলেন, রাশিয়ার আক্রমণের পরিপ্রেক্ষিতে আগামী বছর নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কিনা তা ‘মূল্যায়ন’ করে দেখছেন জেলেনস্কি। তিনি সতর্ক করে সে সময় বলেন, বিদেশে বিপুল সংখ্যক ইউক্রেনীয় অবস্থান করায় এবং ফ্রন্টে যুদ্ধরত সৈন্যদের কারণে ভোটগ্রহণ করা কঠিন হবে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

এছাড়া ইউক্রেনে গত মাসে যে সংসদীয় নির্বাচন হওয়ার কথা ছিল তাও যুদ্ধের কারণে বাতিল হয়েছে।

এএফপি বলছে, ২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ভলোদিমির জেলেনস্কি। চলতি বছরের সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, প্রয়োজনে তিনি নির্বাচন আয়োজন করতে ‘প্রস্তুত’ আছেন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণ করার অনুমতি দেওয়ার কথাও জানিয়েছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের সাবেক সহযোগী ওলেক্সি আরেস্টোভিচ চলতি সপ্তাহে জেলেনস্কির বিরুদ্ধে নির্বাচনের লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন। এছাড়া তিনি রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণে ধীর গতির জন্য জেলেনস্কির সমালোচনাও করেছেন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা