ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে আঘাত হানা ভূমিকম্পে কেঁপেছে ভারতের রাজধানী নয়াদিল্লিও। সোমবার (৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৬ মিনিটের দিকে নেপালে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে এতে কেঁপে ওঠে প্রতিবেশী ভারতের নয়াদিল্লি ও এর আশপাশের কয়েকটি এলাকা।

আরও পড়ুন: ফিলিস্তিনে নিহত প্রায় ১০ হাজার

ভূমিকম্পে আতঙ্কিত লোকজনকে দিল্লির রাস্তায় নেমে আসতে দেখা গেলেও এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবার বিকেলে নেপালের পশ্চিমাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কেঁঁপে ওঠে ভারতের রাজধানীসহ আরও কয়েকটি শহর।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যা থেকে ২৩৩ কিলোমিটার উত্তরে নেপালের পশ্চিমাঞ্চলে।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ ভূমিকম্প, নিহত ১২০

উল্লেখ্য, গত ৩ নভেম্বর নেপালের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে দেশটিতে ১৫৫ জনের প্রাণহানি ঘটে। সোমবারও নেপালের একই অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র আরও জানিয়েছে, সোমবারের ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে ১০ ​​কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা