সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের রক্ষার দায়িত্ব তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, ফিলিস্তিনিদের থেকে ইসরাইলি নিপীড়ন রক্ষা করার দায়িত্ব তুরস্কের। আমরা তা করছি ও দৃশ্যমানের চেয়ে আরও বেশি কিছু অব্যাহত রাখব। তুরস্ক গাজার ভাই ও বোনদের কখনও একা ফেলে দেবে না।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

রোববার (৫ নভেম্বর) উত্তর-পূর্বাঞ্চলীয় রিজে প্রদেশে একটি উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা জানিয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এরদোগান জানান, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত বন্ধ করা তুরস্কের দায়িত্ব। যা কি না আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে ঘটছে।

তুর্কি প্রেসিডেন্ট বলছে, গাজায় অনৈতিক, নীতিহীন, ঘৃণ্য গণহত্যাকে যারা সমর্থন করছে তাদের অপরাধের বিরুদ্ধে কথা বলা আমাদের ঐতিহাসিক দায়িত্ব।

আরও পড়ুন: নেপালে ফের ভূমিকম্প

কূটনৈতিক সূত্রের বরাতে টিআরটি ওয়ার্ল্ড বলছে, রোববার (৫ নভেম্বর) সরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পৃথক ফোন কলে কথা বলেছেন। তারা গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

এর আগে ইসরাইল জানিয়েছে, তেল আবিব ও আঙ্কারার কূটনৈতিক সম্পর্ক অটুট রয়েছে।

আরও পড়ুন: নেতানিয়াহুর বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গাজা যুদ্ধ নিয়ে আঙ্কারার অবস্থান ও তুর্কি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের পরও তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অটুট রয়েছে।

শনিবার তুরস্ক তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছিল। গাজায় ফিলিস্তিনিদের উপর অবিরাম বোমাবর্ষণের প্রতিবাদে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা