সংগৃহীত
আন্তর্জাতিক

গাজাকে পৃথক করার দাবি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে ২ ভাগে বিভক্ত করে ফেলার দাবি জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এটাও জানিয়েছেন গাজায় এখন ‘তুমুল’ হামলা চালানো হচ্ছে।

আরও পড়ুন: ফিলিস্তিনিদের রক্ষার দায়িত্ব তুরস্কের

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় হ্যাগারি নিয়মিত ব্রিফিংয়ে এমন দাবি জানায়। তিনি জানান, ‘ইসরায়েলি সেনারা গাজাকে ঘিরে ধরেছে। সেখানে বর্তমানে দক্ষিণ গাজা আর উত্তর গাজা রয়েছে। সেনারা উপকূলীয় এলাকায় পৌঁছে গেছে ও নিজেদের অবস্থান ধরে রেখেছে।’

তিনি আরও জানিয়েছেন, ‘বর্তমানে হামাসের অবকাঠামোয় তুমুল হামলা চালানো হচ্ছে— মাটির নিচে, মাটির উপরে।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, রোববার (৫ নভেম্বর) রাতে আবারও গাজায় টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া গাজায় বর্তমানে ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের তীব্র লড়াই চলছে। গাজায় ইসরায়েল বোমা হামলা বাড়িয়ে দিয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

গাজা থেকে আল জাজিরার সাংবাদিক সাফওয়াত কাহলুত জানিয়েছেন, ‘গত কয়েক ঘণ্টা ধরে তীব্র বোমা হামলা চলছে। আমরা গাজার উত্তরপশ্চিমাঞ্চল থেকে মধ্যাঞ্চল পর্যন্ত বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পাচ্ছি। সেখানে এখন তীব্র লড়াই হচ্ছে।’

তিনি আরও জানিয়েছেন, হামাসের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছেন। এর অংশ হিসেবে গাজায় মাটির নিচে গোপন সুড়ঙ্গ ও নেটওয়ার্ক তৈরি করেছেন তারা।

হামাস গাজায় চলমান স্থল অভিযানের কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় হামাস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইসরায়েলি সেনারা হামাসের যোদ্ধাদের হামলার মুখে পড়ে নিজেদের অবস্থান পরিবর্তন করছে। তারা যখনই গাজার আরও ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে তখনই প্রতিরোধের মুখে পড়ছে তারা।

আরও পড়ুন: গাজার শরণার্থী শিবিরে হামলা, নিহত ৫১

আল জাজিরা বলছে, সেনারা যেন ট্যাংক নিয়ে গাজার আরও ভেতরে প্রবেশ করতে পারে সেজন্য রোববার রাতে ইসরায়েলি বিমানবাহিনী আবারও বোমা হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। তবে যখনই ইসরায়েলি সেনারা ট্যাংক নিয়ে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন; তখনই তাদের লক্ষ করে হামলা চালানো হচ্ছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায়। ঐ হামলার প্রতিশোধ নিতে বিমান হামলার পাশপাশি ২৮ অক্টোবর থেকে স্থল অভিযান শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। সূত্র: আল জাজিরা

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা