আন্তর্জাতিক

ক্যামেরুনে বন্দুক হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন।

আরও পড়ুন : গাজা কবরস্থানে পরিণত হচ্ছে

সোমবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

ক্যামেরুনের স্থানীয় সরকারি কর্মকর্তা ভিয়াং মেকালা বলেন, বন্দুকধারীরা মামফে শহরের পাশে এগবেকাও গ্রামে হামলা চালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং ঘুমন্ত অবস্থায় পুরুষ, নারী ও শিশুদের হত্যা করে।

আরও পড়ুন : নেপালে ফের শক্তিশালী ভূমিকম্প

আল জাজিরা জানিয়েছে, ইংরেজিভাষী এই বিচ্ছিন্নতাবাদীরা পশ্চিম ক্যামেরুনে অ্যাম্বাজোনিয়া নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য লড়াই করছে। সশস্ত্র গোষ্ঠীগুলো সরকারী বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে এবং ২০১৭ সাল থেকে এই অঞ্চলে হামলা, অপহরণ এবং হত্যাকাণ্ডের মতো কাজ চালিয়ে যাচ্ছে।

নিরাপত্তা বাহিনী এলাকাটি অনুসন্ধান করছে জানিয়ে মেকালা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষের আতঙ্কিত হওয়া উচিত নয়।’

আরও পড়ুন : ২০২৪ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুতিন

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, ‘আক্রমণে প্রায় ২০ জন পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছেন এবং ১০ জন গুরুতর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

অবশ্য তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে আল জাজিরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা