ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। এ ঘটনায় পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন : দুর্ঘটনায় নিহতদের জীবনের মূল্য কত?

বৃহস্পতিবার (১৬ মার্চ) স্থানীয় সময় বিকেলে এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে শক্তিশালী এ ভূমিকম্পটি ঘটে।

আরও পড়ুন : হজে বিমান ভাড়া কমানোর সুপারিশ

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কারমাডেক দ্বীপে, ভূপৃষ্ঠ থেকে যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

ভূমিকম্পটির কেন্দ্র দেশটির মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটার উত্তরপূর্বে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে আজও বিপুল সংখ্যক পুলিশ

এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, কারমাডেক দ্বীপে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে কোনো কোনো জায়গায় ০.৩ মিটার থেকে ১ মিটার উঁচু সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ঐ ভূমিকম্পের আগে ইউরোপের এই দ্বীপরাষ্ট্রটিতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বন্যা, ভূমিধ্বসের ঘটনা ঘটে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা