ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে যাচ্ছে পোল্যান্ড। যা ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, ‘শিগগিরই ইউক্রেনকে চারটি যুদ্ধবিমান দেওয়া হবে। ভবিষ্যতে সেগুলো অন্যদের কাছে হস্তান্তর করা হবে।’

আরও পড়ুন: ফ্রেডির তাণ্ডবে ৩০০ জনের মৃত্যু

প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এদিকে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা মন্ত্রণালয় পোল্যান্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, অতিরিক্ত যুদ্ধবিমান ইউক্রেন যুদ্ধে বড় কোনো প্রভাব ফেলবে না।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি আটক

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনকে যুদ্ধাস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে ন্যাটো জোটভুক্ত প্রথম কোনো দেশ হিসেবে পোল্যান্ড যুদ্ধবিমান দিয়ে ইউক্রেনকে সহায়তা করতে যাচ্ছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা