ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতের হয়দারাবাদে অগ্নিকাণ্ড, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হায়দরাবাদের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এতে আরও ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন : ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে পোল্যান্ড

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন লাগে। হায়দরাবাদের স্বপ্নলোক কমপ্লেক্স নামের এই বহুতল বাড়ির পাঁচতলায় আগুন লাগে। এই বাণিজ্যিক ভবনের পাঁচতলায় একটি মার্কেটিং সংস্থার অফিস ছিল।

ফায়ার সার্ভিসের দশটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে প্রচণ ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে মোট ১২ জনকে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুই নারী-সহ ছয়জনের মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন : ফ্রেডির তাণ্ডবে ৩০০ জনের মৃত্যু

মধ্যরাতের পর আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া বের হচ্ছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ধোঁয়া বন্ধ হতে আরও কিছুটা সময় লাগবে।

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবে আগুনের কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন : ফের ইসরায়েলের অভিযান, নিহত ৪

প্রসঙ্গত, ভারতে মাস দুয়েক আগে সেকেন্দ্রাবাদের একটি বহুতলে আগুন লেগে দুইজন মারা যান। এ ঘটনার রেশ না কাটতেই ফের বহুতলে লাগলো আগুন। সূত্র: ডয়েচে ভেলে, টাইমস অব ইন্ডিয়া।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা