আন্তর্জাতিক

শাস্তির মুখে ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক: চলন্ত গাড়িতে সিট বেল্ট না বেঁধে ভ্রমণ এবং সেটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করার জন্য শাস্তির মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

আরও পড়ুন: দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঋষি সুনাক গাড়িতে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের গন্তব্যে যান। চলন্ত গাড়িতে তিনি অল্প সময়ের জন্য সিটবেল্ট সরিয়ে নিয়েছিলেন। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওর জন্য তিনি তার সিটবেল্ট সরান।

ল্যাঙ্কাশায়ার পুলিশ জানায়, তারা লন্ডনে ৪২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট শাস্তির শর্তসাপেক্ষ আদেশ জারি করেছেন। খবর বিবিসির।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্কাউটস কর্মসূচি স্থগিত

ব্রিটেনের আইন অনুযায়ী, চলন্ত গাড়িতে ভ্রমণের সময় সিট বেল্ট না পরাকে অপরাধ হিসেবে ধরা হয়। এক্ষেত্রে তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। আর বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে শাস্তিস্বরূপ জরিমানার পরিমাণ হতে পারে ৫০০ ইউরো পর্যন্ত।

বিবিসি জানিয়েছে, মূলত ভিডিও ধারণ করার জন্য তিনি নিজেই সিট বেল্ট সরিয়েছিলেন। সেই ভিডিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করার পর এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে বিষয়টির জন্য তিনি ক্ষমাও চান।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ১৩৯৪ প্রাণহানি

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সড়ক আইন ভঙ্গ করা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিরোধীদল লেবার পার্টির নেতারা। দলটির মুখপাত্র বলেন, কীভাবে সিট বেল্ট পরতে হয়, ডেবিট কার্ড, ট্রেন সার্ভিস ব্যবহার করতে হয়, কীভাবে অর্থনীতি ও দেশ পরিচালনা করতে হয়, ঋষি সুনাকের তা জানাই নেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা