ছবি : সংগৃহিত
সারাদেশ

হাজতে ঝুলছিল আসামির মরদেহ

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচং থানার হাজতে পরণের বেল্ট ও গেঞ্জি গলায় বেঁধে এক আসামি আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের।

আরও পড়ুন: জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে হাজতের ফ্যানের সাথে পরনের বেল্ট ও গেঞ্জি গলায় বাঁধা অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বানিয়াচিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ, দ্বগ্ধ ৩

নিহত যুবকরে নাম গোলাম রাব্বানী (২৫)। তিনি বানিয়াচংয়ের নন্দীপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

ওসি দেলোয়ার হোসেন বলেন, একটি চুরির মামলায় গোলাম রাব্বানীকে তার গ্রাম থেকে গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে হাজতে ঢোকানো হয়। এশার নামাজের সময় পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাব্বানীকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

ওসি আরও বলেন, মরদেহ এখনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। পরে হবিগঞ্জ মর্গে পাঠানো হবে। তবে গোলাম রাব্বানীর পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা