ছবি : সংগৃহিত
সারাদেশ

জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় সেলিম মুন্সী (৪৫) নামের একজন নিহত হয়েছেন। হামলা চালানোর সময় হামলাকারী আলাউদ্দিন মুন্সী (৫০) নামে অপর ভাইও নিহত হয়েছেন।

আরও পড়ুন: ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ, দ্বগ্ধ ৩

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলা আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালি গ্রামের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জমিজমা নিয়ে সেলিম ও আলাউদ্দিনদের বিরোধ ছিল। গতকাল রাতে সেলিমের ওপর হামলা চালায় আলাউদ্দিন মুন্সী ও তার লোকজন। তাকে কুপিয়ে ও পিটিয়ে খুন করা হয়। এ সময় আলাউদ্দিন মুন্সীও মারা যান। তবে তিনি এই মারামারিতে মারা যান না কি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তা জানা যায়নি।

আরও পড়ুন: বেকারত্ব ঘুচল চাকরির মেলায়

৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুদ্দিন সাবু জানান, সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সী আপন চাচাতো ভাই। শুনেছি তাদের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। আর এ বিরোধের জের ধরে সেলিম মুন্সীর ওপর হামলা হয়। ঘটনাস্থলে তিনি মারা যান। তবে আলাউদ্দিন মুন্সী কিভাবে মারা গেছে তা বলতে পারব না।

খবর পেয়ে বাউফল থানার ওসি শোনিত কুমারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ব্যাপারে ওসির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা