ছবি : সংগৃহিত
সারাদেশ

বেকারত্ব ঘুচল চাকরির মেলায়

নিজস্ব প্রতিবেদক: নড়াইল জেলায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা। এই দিনব্যাপী চাকরির মেলায় পাঁচশতাধিক বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। দক্ষ তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ মেলার আয়োজন করা হয়।

আরও পড়ুন: গৃহবধূর মরদেহ উদ্ধার

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নড়াইলের আয়োজনে এবং স্কিলস ফর এমপ-য়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

এই মেলা উপলক্ষ্যে নড়াইল চেম্বারের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে টিটিসি চত্বরে এদিন বেলা ১১টায় এক আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দেন পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান।

আরও পড়ুন: স্বর্ণসহ আটক ২

এই সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমি রানী মজুমদার, বিসিকের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. সোলায়মান হোসেন, জেলা তথ্য কর্মকর্তা (রুটিন দায়িত্ব) মো. মনিরুল বাসার, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু।

আরও পড়ুন: ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

এ প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি করে বেকারত্ব ঘুচিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন নড়াইল টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী

সান নিউজে/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা