ছবি : সংগৃহিত
সারাদেশ

এবারের ইসি শক্তিশালী

জেলা প্রতিনিধি: এবারের নির্বাচন কমিশন (ইসি) খুবই শক্তিশালী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এবারে ভোটে কোনো ধরনের কারচুপি হতে দেবে না ইসি।

আরও পড়ুন: চা বাগান অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনার সরকার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ। সেজন্য এখন যাতে ভুয়া ভোট না হয় তাই আমরা বায়োমেট্রিক পদ্ধতি চালু করেছি। এক সময় আজিজ মার্কা ইলেকশন কমিশন এক কোটি ২৩ লাখ ভুয়া ভোট দিয়েছে।

আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় আইনজীবী পরিষদ

আব্দুল মোমেন আরও বলেন, আসন্ন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ভোটারদের কোনো ধরনের ভয়ভীতি দেখানো যাবে না। প্রতিটি বুথের নিরাপত্তায় প্রশাসন কাজ করবে।

তিনি আরও বলেন, যারা ভোট বর্জন করে তারা গণতন্ত্রের লোক না। ভোট ব্যাতিত সরকার পরিবর্তন করার নিয়ম দুনিয়ার কোথাও নেই। আফগানিস্তান, ইউক্রেন ও লিবিয়ার মতো বাংলাদেশে মারামারি কাটাকাটি হলে দেশ ধ্বংস হয়ে যাবে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ১

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

সান নিউজে/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা