ছবি : সংগৃহিত
সারাদেশ

জীবন নিয়ে খেলতে দেব না

নিজস্ব প্রতিবেদক: অগ্নিসন্ত্রাসদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবন নিয়ে কাউকে খেলতে দেবো না। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি।

আরও পড়ুন: মাঠে নামছে সশস্ত্র বাহিনী

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের এক জনসভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‌যারা অগ্নিসন্ত্রাস করে তাদের সাথে সাথে ধরতে ধরে পুলিশের হাতে সোপার্দ করতে হবে। এদের ব্যাপারে সবাইকে সবসময় সতর্ক থাকতে হবে। প্রয়োজনে বাড়ির কাছে রেললাইন থাকলে পাহারা দিতে হবে। কোনো বাস বা গাড়িতে আগুনে দিতে গেলে সাথে সাথে ধরে ফেলতে হবে।

আরও পড়ুন: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে আসে জনগণের সেবা করতে। জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতায় এসছিল, তারা এসেছিল লুটপাট করতে। লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক- এগুলোই ছিল তাদের কাজ। তারা মানুষের কল্যাণে কোনো কাজ করেনি। তারা আসে মানুষের ধ্বংসের জন্য।

তিনি আরও বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিন-রাত পরিশ্রম করি। একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই প্রত্যেকের ভাগ্য পরিবর্তন ঘটেছে। শিক্ষায়-দীক্ষায় সবদিক দিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে।

সব থেকে বেশি মঙ্গাপীড়িত এলাকা এই রংপুর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আর কোনো দিন এখানে মঙ্গা হয়নিবলেও জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বদিউল বিএনপির ‘খাস দালাল’

প্রসঙ্গত, এর আগে সকাল সোয়া ১০টার দিকে গণভবন থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে পৌঁছান।

সেখানে বক্তব্য শেষে পীরগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে মিঠাপুকুর উপজেলায় রংপুর-৫ আসনের নৌকার প্রার্থী রাশেক রহমানের একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। মিঠাপুকুরের জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়। এরপর তিনি পীরগঞ্জে তার শ্বশুরবাড়ি জয় সদনে যান। সেখানে তিনি তার প্রয়াত স্বামী পরমাণুবিজ্ঞানী ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত ও পরিবারের লোকজনের সাথে মতিবিনিময় করেন।

সান নিউজে/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা