আন্তর্জাতিক

নৌকাডুবিতে ১৪৫ জনের মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ কঙ্গোতে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৪৫ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী, পণ্য ও পশু বোঝাইয়ের কারণে দেশটির লুলুঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইসরায়েলের লাগাম টেনে ধরার আহ্বান

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

ডিআর কঙ্গোর কর্মকর্তারা জানান, প্রতিবেশী রিপাবলিকান অব কঙ্গোর উদ্দেশে রওনা হওয়ার পর মঙ্গলবার রাতে বাসানকুসু শহরের কাছে লুলুঙ্গা নদীতে ডুবে যায় নৌকাটি।

আরও পড়ুন: দ্বিতীয় পর্বে লাখো মুসল্লির জুমা আদায়

যে অঞ্চলে নৌকাটি ডুবে যায়, সেখানকার সিভিল সোসাইটি গ্রুপের প্রধান জ্যাঁ-পিয়েরে ওয়াঙ্গেলা সাংবাদিকদের জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৪৫ জন।

তিনি আরও বলেন, অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনা ঘটেছে, তবে স্থানীয়দের এভাবে গাদাগাদি করে পারাপার ছাড়া কোনো বিকল্পও নেই। ওয়াঙ্গেলা বলেন, নৌকাটিতে ২০০ জনের মতো যাত্রী ছিল।

আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কঙ্গোর প্রত্যন্ত অঞ্চলে নৌকা ডুবে বিপুল প্রাণহানি নতুন কিছু নয়। সেসব এলাকায় সড়কপথে সময়মতো পৌঁছানো অসম্ভব। যাত্রীবাহী নৌকাগুলোর বেশিরভাগই পণ্যের পাশাপাশি যাত্রীতে বোঝাই থাকে, যাদের অনেকে সাঁতার জানে না।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ডিআর কঙ্গোর ইকোয়েটর প্রদেশে কঙ্গো নদীতে নৌকা ডুবে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা