ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
বিপর্যস্ত আফগানিস্তান

তীব্র শীতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮

আন্তর্জাতিক ডেস্ক : বিগত এক দশকের মধ্যে আফগানিস্তানে এ বছর ভয়াবহ ঠান্ডা পড়েছে। অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে না পেরে মারা যাচ্ছে মানুষ। তীব্র শীতে সৃষ্ট মানবেতর ও বিপর্যস্ত পরিস্থিতিতে গত কয়েকদিনে নিহতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাড়িয়েছে।

আরও পড়ুন : আফগানিস্তানে শৈত্যপ্রবাহে নিহত ৭০

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের ৩৪ প্রদেশের ৮টিতেই তীব্র ঠান্ডায় মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। বিগত ১৫ বছরের মধ্যে আফগানিস্তানে এবারই সবচেয়ে বেশি শীত পড়েছে।

তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তানের জন্য এই শীত আরও দুর্ভোগ হয়ে এসেছে বলেও জানিয়েছেন তারা।

আরও পড়ুন : ইসরায়েলের লাগাম টেনে ধরার আহ্বান

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জরুরি অবস্থাবিষয়ক কেন্দ্রের প্রধান আবদুল্লাহ আহমাদি বলেন, আগামী কয়েক দিনে আবহাওয়া আরও শীতল হবে। ফলে দুর্দশাগ্রস্ত মানুষের জন্য মানবিক সাহায্যের কথা বিবেচনা করা প্রয়োজন।

জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে নারী কর্মীদের ওপর নিষেধাজ্ঞা জারি করায় দেশটির নারীদের সহায়তা করা সম্ভব হচ্ছে না।

সংস্থাটি আরও জানায়, এনজিওতে নারীদের কাজ বন্ধ করে দেওয়ায় অনেক নারীর কাছে সহযোগিতা পৌঁছানো সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন : মিয়ানমারে বিমান হামলায় নিহত ৭

উল্লেখ্য, গত ৯ দিনে তীব্র ঠান্ডায় দেশটিতে প্রায় ৭৭ হাজার গবাদিপশু মারা গেছে, যা দেশের খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও গভীরভাবে হুমকির মুখে ফেলেছে। এমন পরিস্থিতিতে দুই কোটি ১২ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দরকার।

এদিকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তীব্র শৈত্যপ্রবাহে আফগানিস্তানজুড়ে ব্যাপক ঠান্ডা আবহাওয়ায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। একইসঙ্গে ঠান্ডা আবহাওয়ার কারণে ৭০ হাজার গবাদিপশুও মারা গেছে।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন : রাশিয়া হারলে পরমাণু যুদ্ধ শুরু

প্রতিবেদনে তারা জানায়, গত দুই সপ্তাহ ধরে, আফগানিস্তানের অনেক প্রদেশে ব্যাপক ঠান্ডা আবহাওয়া দেখা যাচ্ছে। এছাড়া আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর অঞ্চলে গত সপ্তাহান্তে সর্বনিম্ন -৩৩ (মাইনাস ৩৩) ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আফগানিস্তানের আবহাওয়া অফিসের প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি বলেছেন, ‘সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চলতি বছরের শীতকাল এখন পর্যন্ত সবচেয়ে বেশি শীতল।’ মুরাদি আরও বলেন, ‘চলমান এই শৈত্যপ্রবাহ আরও এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে চলবে বলে আশঙ্কা করছি আমরা।’

এদিকে ঠান্ডা আবহাওয়ায় নিহতদের আত্মীয়স্বজন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

আরও পড়ুন : ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৯

মুজাহিদ টুইটারে লিখেছেন, ‘কিছু প্রদেশে প্রচণ্ড ঠাণ্ডার কারণে আমাদের বেশ কিছু নাগরিক প্রাণ হারিয়েছেন শুনে আমরা দুঃখিত।’

তিনি আরও বলেছেন, ‘সংশ্লিষ্ট সংস্থা এবং কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার এবং আরও হতাহতের ঘটনা রোধে সম্ভাব্য সকল কিছু ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে’।

দেশটি থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি এবং ভিডিওতে আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে ভারী তুষারপাতের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।

আরও পড়ুন : ইউক্রেনকে শর্ত দিল জার্মানি

প্রসঙ্গত, ২০ বছর পর ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তান নিয়ন্ত্রণে নেয় তালেবান। অবশ্য সরকার গঠন করলেও বিশ্বের কোনো দেশই এখনও পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। আর এর জেরে বিশ্বের অধিকাংশ দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থাও আফগানিস্তানে মানবিক সহায়তাসহ অর্থ সাহায্য পাঠানো বন্ধ করে দেয়।

আরও পড়ুন : তিব্বতে তুষার ধসে নিহত ৮

মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত দল ক্ষমতা থেকে সরে যাওয়ার পর তালেবান শাসনের অধীনে এটি আফগানিস্তানের দ্বিতীয় শীতকাল। দেশটি একটি মানবিক সংকটের মধ্যে রয়েছে এবং আফগানিস্তানের ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি খাদ্য সংকটের সম্মুখীন।

পশ্চিমা নিষেধাজ্ঞা এবং তালেবান প্রশাসনের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এই পরিস্থিতিকে আরও খারাপ করেছে।

সান নিউজ/এমএস/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা