ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৪

সান নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ায় উড়ন্ত অবস্থায় মাঝ-আকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের সমুদ্র এলাকায়। এতে নিহত হয়েছেন চারজন এর্ং আহত কমপক্ষে ৯ জন। অহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই শিশুসহ এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : ইউক্রেনে ৪০০ সৈন্যকে হত্যার দাবি

সোমবার (২ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টায় গোল্ড কোস্টের মেন বিচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই এলাকায় পর্যটকদের কাছে সমুদ্রের ওপরে হেলিকপ্টারে চড়ে চক্কর দেওয়া ব্যাপক জনপ্রিয়। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টার দুটিও পর্যটকদের উপভোগ করার জন্যই ছিল।

আরও পড়ুন : কাশ্মিরে হামলায় নিহত ৫

কুইন্সল্যান্ড পুলিশ সূত্রে, একটি হেলিকপ্টার নেমে আসছিল। একই সময়ে উড্ডয়ন করছিল অন্য একটি হেলিকপ্টার। সেটি আকাশে উড়তেই দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে সঙ্গে সঙ্গেই একটি হেলিকপ্টার মাটিতে আছড়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গোল্ড কোস্টের এই দুর্ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। দুর্ঘটনার পর সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়ার পরিবহন দফতর।

আরও পড়ুন : ফের আইএমএফ’র হুঁশিয়ারি

স্থানীয় পুলিশ জানায়, হেলিকপ্টার দুটি’র সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। এতে আরও অন্তত ৯ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু ও একজন নারীর অবস্থা আশঙ্কাজনক। সমুদ্র সৈকতে বালুর মধ্যে দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে ।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া একটি হেলিকপ্টার টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে।

তবে দ্বিতীয় হেলিকপ্টারটি একেবারে অক্ষত অবস্থায় মাটিতে অবতরণ করে। দুর্ঘটনার পর সমুদ্রসৈকত পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন : মরদেহ থেকে তৈরি জৈব সার

এদিকে, ব্রিসবেন ও ক্যানবেরার পরিবহন দফতরের কর্মকর্তারা এই ঘটনার তদন্ত শুরু করেছেন । তাদেরকে প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামী ৬ সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা