ফাইল ছবি
আন্তর্জাতিক

কাশ্মিরে হামলায় নিহত ৫

সান নিউজ ডেস্ক: কাশ্মিরে একই এলাকায় ২৪ ঘণ্টার ব্যবধানে দু’দফা হামলার পর অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। বিবিসি’র এক প্রতিবেদন এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: দেশের ৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

রোববার (০১ জানুয়ারি) সন্ধ্যায় রাজৌরি জেলায় তিনটি বাড়িতে বন্দুক হামলায় চারজন নিহত ও অন্তত ৯ জন আহত হন। সোমবারও (০১ জানুয়ারি) একই বাড়ির কাছে বিস্ফোরণে এক শিশু নিহত ও আরও চারজন আহত হন।

তবে এই বিস্ফোরণ কীভাবে হলো তা এখনও স্পষ্ট নয়। এসব ঘটনার পর মাঠে নেমেছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তারা।

আরও পড়ুন: মরদেহ থেকে তৈরি জৈব সার

রোববারের হামলার প্রতিবাদে রাজৌরির মানুষ বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের নিরাপত্তা নিয়ে উদাসীনতার কারণে এ হামলা হয়েছে।

স্থানীয় আঞ্চলিক প্রশাসনের প্রধান মনোজ সিনহা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ‘রাজৌরিতে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা হয়েছে।’ ভুক্তভোগী পরিবারগুলোকে আর্থিক সহায়তার প্রদানের ঘোষণাও দিয়েছেন তিনি।

সোমবার এক টুইট বার্তায় তিনি বলেন, হামলার পেছনে যেই থাকুক তাকে ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন: ফের জামিন চাইলেন বিএনপি নেতারা

কাশ্মীরের হিমালয় অঞ্চলটি ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে এক ধরনের উত্তেজনা সব সময় বিরাজমান। ভারত সব সময় এই এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে। তবে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইসলামাবাদ।

জানা গেছে, রোববার যে চারজনকে হত্যা করা হয়েছে তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের। গত একবছরে, কাশ্মীরে বেশ কয়েকজন হিন্দু হামলায় নিহত হয়েছে। ফলে এই সম্প্রদায়ের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন: এই দেশ আমাদের সবার

জম্মু ও কাশ্মীর ২০১৯ সালের আগস্ট পর্যন্ত ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য ছিল, যখন ফেডারেল সরকার এটির স্বায়ত্তশাসন প্রত্যাহার করে নেয় এবং এটিকে দুটি পৃথক অঞ্চলে বিভক্ত করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা