সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কারাগারে সশস্ত্র হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর সীমান্তবর্তী শহর জুয়ারেজের একটি কারাগারে সশস্ত্র হামালা কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ১৩ আহত হয়েছেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

রোববার (১ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর জুয়ারেজের একটি কারাগারে এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর জানিয়েছে, কারাগারে সশস্ত্র হামলায় যারা মারা গেছে তাদের মধ্যে ১০ জন নিরাপত্তাকর্মী ও ৪ জন বন্দি রয়েছে। তাছাড়া এ ঘটনায় ১৩ জন আহত হয়েছেন এবং কমপক্ষে ২৪ জন পালিয়ে গেছেন। তবে কারা কারাগারটিতে হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন: রাশিয়াকে পুতিন ধ্বংস করে দিচ্ছেন

প্রসিকিউটর আরও জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে হামলাকারীরা সাঁজোয়া যানে করে স্থানীয় সময় সকাল ৭টার দিকে কারাগারে এসে গুলি চালায়।

এর কয়েক মিনিট আগে কর্তৃপক্ষ পৌর পুলিশের ওপর হামলার কথা জানায়। এ সময় ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয় ও একটি ট্রাক জব্দ করা হয়। শহরের অন্য দুইটি স্থানেও হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন চালক নিহত হয়েছেন।

আরও পড়ুন: বেড়েছে টিকিট বিক্রি, আয় ১২ লাখ

প্রসঙ্গত, গত বছরের আগস্টে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সদস্যদের মধ্যে কারাগারের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়। সে সময় প্রাণ হারানোদের বেশিরভাগই ছিলেন বেসামরিক মানুষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা