আন্তর্জাতিক

নতুন ক্ষেপনাস্ত্র বৃদ্ধির নির্দেশ 

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক পাল্টা হামলার জন্য নতুন ক্ষেপণাস্ত্র তৈরির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। একইসঙ্গে দেশটির পারমাণবিক অস্ত্রভাণ্ডার ‘আরো দ্রুত বৃদ্ধি’র নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: যাত্রী পাচ্ছে না বিআরটিসি’র বাস

পিয়ংইয়ংয়ে দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এমন নির্দেশনা দিয়েছেন বলে রোববার (০১ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার শত্রুতার প্রতিক্রিয়া হিসাবে ২০২৩ সালে ‘সামরিক সক্ষমতা ব্যাপকভাবে শক্তিশালী করতে হবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: সিলিন্ডার প্রতি দাম কমল ৬৫ টাকা

ওয়াশিংটন এবং সিউল উত্তর কোরিয়াকে ‘বিচ্ছিন্ন এবং দমিয়ে রাখার’ জন্য প্রস্তুত বলে দাবি করে কিম বলেছেন, তার দেশ ‘কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যাপক উৎপাদন’ এবং ‘অন্য একটি আইসিবিএম (আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র) সিস্টেম বিকাশের দিকে মনোনিবেশ করবে, যার প্রধান লক্ষ্য হলো পাল্টা হামলা চালাতে দ্রুত পারমাণবিক অস্ত্র উৎপাদন ।

উত্তর কোরিয়া গত বছরে প্রায় প্রতি মাসে নিষেধাজ্ঞার আওতায় থাকা অস্ত্রের পরীক্ষা চালায়, এরমধ্যে সবচেয়ে উন্নত আইসিবিএম রয়েছে, এতে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা ২০২২ সালে তীব্রভাবে বেড়ে যায়।

আরও পড়ুন: কাশ্মিরে হামলায় নিহত ৫

উত্তর কোরিয়া শনিবার ভোরে তিনটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং রোববার ভোররাতে (স্থানীয় সময়) আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা