কিমকে পুতিনের চিঠি
আন্তর্জাতিক

কিমকে পুতিনের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে চিঠি পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৫ অগাস্ট) পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমের (কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি) বরাতে এমনটি জানিয়েছে রয়টার্স।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চিঠিতে কিম জং উনকে পুতিন বলেন, দুই দেশ ‘সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাপক ও গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারিত করবে।’

উত্তর কোরিয়ার স্বাধীনতা দিবসে কিমকে লেখা একটি চিঠিতে পুতিন বলেছেন, উভয় দেশের স্বার্থের জন্যই ঘনিষ্ঠ সম্পর্ক প্রয়োজন এবং এটি কোরীয় উপদ্বীপ ও উত্তর-পূর্ব এশীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে শক্তিশালী করতে সাহায্য করবে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩ সৈন্য নিহত

কিম তার চিঠিতে দুই দেশের মধ্যে ‘কৌশলগত সহযোগিতা, সমর্থন এবং সংহতির কথা উল্লেখ করেন। মূলত একই শত্রু দেশের বিরুদ্ধে লড়াই করছে তারা।

এ ক্ষেত্রে শত্রু দেশগুলোর সামরিক বাহিনীর হুমকি এবং উস্কানিকে প্রতিহত করতে তারা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নতুন স্তরে পৌঁছেছেন বলে উল্লেখ করেছেন কিম।

আরও পড়ুন: বিশ্বে কমেছে মৃত্যু ও শনাক্ত

সরাসরি শত্রু দেশ হিসেবে উল্লেখ না করলেও এটা সহজেই ধারণা করা যায় যে, উত্তর কোরিয়া এবং রাশিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক মূলত যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলোর। শত্রু বলতে এসব দেশকেই বোঝানো হচ্ছে।

এর আগে ২০১৯ সালে পুতিনের সঙ্গে সাক্ষাতের সময়ই স্বাক্ষরিত একটি চুক্তির ভিত্তিতে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছিলেন কিম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা