বিশ্বে কমেছে মৃত্যু ও শনাক্ত
আন্তর্জাতিক

বিশ্বে কমেছে মৃত্যু ও শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আরও ৪ লাখ ৯৫ হাজার ৪৮০ জন আক্রান্ত হয়েছেন। আর একইসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪৮ জন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সোমবার (১৫ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানিয়েছে।

এর আগে, রোববার ৫ লাখ ৭৭ হাজার ৯৩৯ জন আক্রান্ত এবং ১ হাজার ২৭৭ জনের মৃত্যু হয়েছিল। যা গত কালকের তুলনায় মৃত্যু ও শনাক্ত হ্রাস পেয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ২৩৮ জন।

আরও পড়ুন: তাইওয়ানে ঢুকে পড়েছে চীনের যুদ্ধবিমান!

এ ছাড়া ব্রাজিল মারা গেছেন ৭০ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৫৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৫ জন এবং মারা গেছেন ১০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩৪৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৬০৩ জন এবং মারা গেছেন ৫৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৫৫ জন এবং মারা গেছেন ৭৮ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৫৬ জন। তাইওয়ানে মারা গেছেন ২২ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯২ জন।

একইসময়ে ইরানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৭৯ জন এবং মারা গেছেন ৮৩ জন। রাশিয়ায় মারা গেছেন ৫৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৯৮২ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫৯ জন এবং মারা গেছেন ১১ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৬৭ জন এবং মারা গেছেন ৩১ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭৩ জন এবং মারা গেছেন ৩০ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন ২৮ জন।

আরও পড়ুন: সহসা কমছে না তেলের দাম

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৪৩০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫৪ হাজার ৪৪৬ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা