আন্তর্জাতিক

সালমান রুশদি হত্যাচেষ্টায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে সালমান রুশদির ওপর হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। পরে আটক সন্দেহভাজন হামলাকারী হাদি মাতারকে (২৪) জামিন না দিয়ে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: টের পাবেন কত ধানে কত চাল

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক রাজ্যের চৌতাউকা কাউন্টির প্রসিকিউটর জানিয়েছেন, হাদি মাতার নামে ওই হামলাকারী ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করলেও তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত শুক্রবার স্থানীয় একটি শিক্ষা কেন্দ্রের একটি অনুষ্ঠানের মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে রুশদি ও একজন সাক্ষাৎকারকারীর ওপর হামলার অভিযোগ আনা হয়েছে হাদি মাতারের বিরুদ্ধে। হামলার পরপরই তাকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমছে মৃত্যু ও শনাক্ত

অন্যদিকে, লেবাননের এক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, হাদি মাতার মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তবে তার বাবা-মা লেবানিজ।

এদিকে, সালমান রুশদির ওপর এ হামলার ঘটনায় শনিবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন দুঃখপ্রকাশ করেছেন। একই সঙ্গে বিস্মিত তিনি। তবে সালমান রুশদির ওপর হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

জানা গেছে, গুরুতর আহত লেখক সালমান রুশদির অবস্থা গুরুতর। সালমান রুশদির এক কর্মকর্তা জানিয়েছেন, তার শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি ভেন্টিলেশনে (কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়া) আছেন। কথা বলতে পারছেন না। সালমান রুশদির অবস্থা এখন গুরুতর ও সংকটাপন্ন।

আরও পড়ুন: ভারতকে উপেক্ষা, শ্রীলঙ্কার বন্দরে চীন

‘দ্য স্যাটানিক ভার্সেস’ লেখার কারণে বহু বছর ধরেই হত্যার হুমকি পেয়ে আসছেন ভারতীয় বংশোদ্ভূত ৭৫ বছর বয়সী লেখক সালমান রুশদি। তার ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটিকে মুসলিমরা ধর্ম অবমাননাকর গ্রন্থ বলে ধারণা করেন। বইটি ১৯৮৮ সালে ইরানে নিষিদ্ধ হয়। ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রুশদিকে হত্যার ফতোয়া জারি করেন। তার মাথার দাম ৩০ লাখ ডলার ঘোষণা দেওয়া হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা