পিস্কি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার
আন্তর্জাতিক

পিস্কি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পিস্কি গ্রামের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স শনিবার (১৩ অগাস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

অবশ্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দাবি আল জাজিরা ও রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেননি।

কিছু দিন আগেও রাশিয়া ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পিস্কি গ্রাম পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল।

আরও পড়ুন: সালমান রুশদির পাশে থাকার ঘোষণা

এদিকে, রাশিয়া চিকিৎসা সামগ্রী আনতে বাধা দিয়ে মানবতাবিরোধী অপরাধ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো।

ভিক্টর লিয়াশকো জানান, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত সাড়ে ৫ মাস ধরে চিকিৎসা সামগ্রী পরিবহণে বাধা দিয়ে আসছে রাশিয়া।

এর পলে দখলকৃত শহর ও গ্রামগুলোতে ইউক্রেনীয়দের কাছে জরুরি ও প্রাণ রক্ষাকারী ওষুধ পাঠানো যাচ্ছে না।

আরও পড়ুন: টের পাবেন কত ধানে কত চাল

রাজধানী কিয়েভে শুক্রবার এপিকে ওই সাক্ষাৎকার দেন স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো।

এ সময় তিনি বলেন, রাশিয়ার এ আচরণ নিঃসন্দেহে একটি মানবতাবিরোধী যুদ্ধাপরাধ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা