মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার
আন্তর্জাতিক

আমেরিকা-চীন যুদ্ধের দ্বারপ্রান্তে

সান নিউজ ডেস্ক: তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার।

আরও পড়ুন: মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করে যাচ্ছি

একই সঙ্গে ইউক্রেন ইস্যুতেও রাশিয়ার সঙ্গে ভয়াবহ যুদ্ধের আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। রুশ গণমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে কিসিঞ্জার বলেছেন, দুরদর্শী নেতার অভাবে যুদ্ধের আশঙ্কা তীব্রতর হয়েছে।

আমেরিকার এ সাবেক ঝানু কূটনীতিবিদের আগে কিছু ভূমি ছাড় দিয়ে হলেও ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটানোর পরামর্শ দিয়েছিলেন।

আরও পড়ুন: সুইস রাষ্ট্রদূতকে হাইকোর্টে তলব

ওয়াল স্ট্রিট জার্নালে শনিবার হেনরি কিসিঞ্জারের ওই সাক্ষাৎকার ছাপা হয়েছে। এতে তিনি বলেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি, যে সমস্যার অংশবিশেষ আমরা নিজেরাই তৈরি করেছি।

অথচ এ বিষয়ে আমাদের ধারণা নেই এর সমাধান কীভাবে হতে পারে বা এ সমস্যা তৈরি করলে তা কোথায় যেতে পারে। ৯৯ বছর বয়সি হেনরি কিসিঞ্জার সম্প্রীতি একটি বই লিখেছেন, যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী গুরুত্বপূর্ণ নেতাদের জীবনী উঠে এসেছে।

আরও পড়ুন: ঢাকায় মিশেল ব্যাচেলেট

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে যে সেনা অভিযান শুরু করেছে, তা তার নিজের নিরাপত্তার উদ্বেগ থেকেই করেছেন। কারণ ইউক্রেন যদি ন্যাটো জোটে যোগ দেয়, তা হলে এই সামরিক জোটের অস্ত্র মোতায়েন হবে মস্কো থেকে মাত্র ৩০০ মাইল দূরে।

এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে পুরো ইউক্রেনের কর্তৃত্ব রাশিয়ার অধীনে চলে যেতে পারে। তিনি সুস্পষ্ট করে বলেছেন, ব্যর্থ কৌশলগত আলোচনার কারণে আজকের সমস্যা তৈরি হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা