আন্তর্জাতিক

ব্যর্থতার দায় নিয়ে পুলিশপ্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের খুনের ঘটনায় পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন জাপানের পুলিশপ্রধান ইতারু নাকামুরা। তিনি জাপানের জাতীয় পুলিশ সংস্থার প্রধান। তিনি বলেছেন, গত ৮ জুলাইয়ে আবেকে হত্যার ঘটনার দায় নিয়ে তিনি পদত্যাগ করতে চান। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: একদিনে রেকর্ড ডেঙ্গুরোগী হাসপাতালে

প্রতিবেদনে বলা হয়, এক তদন্তে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নিরাপত্তা সুরক্ষায় মারাত্মক ত্রুটি ছিল। জাপানের নারা শহরে এক রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবেকে গুলি করা হয়। ৪১ বছর বয়সী বন্দুকধারী শিনজো আবের পেছনে গিয়ে বাড়িতে তৈরি বন্দুক ব্যবহার করে গুলি করেন।

চিকিৎসকেরা জানান, শিনজো আবের ঘাড়ে দুটি গুলি লাগে এবং তার হৃদ্‌যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। পরে নিরাপত্তা বিশ্লেষকেরা বলেন, আবের পুলিশি নিরাপত্তায় বড় ধরনের ঘাটতি ছিল। স্থানীয় পুলিশ ইতিমধ্যে আবের নিরাপত্তায় ত্রুটি থাকার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন: রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র

প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশপ্রধান ইতারু নাকামুরা বলেন, ‘নতুন নিরাপত্তা পরিকল্পনা যাচাই করার প্রক্রিয়ার সময় আমরা বুঝতে পেরেছি, নিরাপত্তার দায়িত্ব নতুন করে শুরু করতে হবে।’

আবে ছিলেন জাপানের সবচেয়ে পরিচিত রাজনীতিবিদ এবং সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। কিন্তু জুলাইয়ে নারা শহরে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন নিরাপত্তাব্যবস্থা অনেকটা শিথিল ছিল।

আরও পড়ুন: একদিনে রেকর্ড ডেঙ্গুরোগী হাসপাতালে

নিরাপত্তা বিশেষজ্ঞরা এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বলেন, দেহরক্ষীরা চাইলে আবেকে নিরাপত্তাবলয় তৈরি করে বা গুলির পথ থেকে সরিয়ে রক্ষা করতে পারতেন। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর দ্বিতীয় গুলির আগে আড়াই সেকেন্ড সময় লেগেছিল। ওই সময়ে তাকে রক্ষা করা যেত।

ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে তেতসুয়া ইয়ামাগামি নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পুলিশের কাছে আবেকে গুলি করার ঘটনা স্বীকার করেছেন।

আরও পড়ুন: রাশিয়া থেকে এলো তেলের নমুনা

স্বীকারোক্তিতে তেতসুয়া বলেন, আবেকে গুলি করার কারণ, তিনি একটি ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন বলে ধারণা করেন তেতসুয়া। যার কারণে তেতসুয়ার মা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা