আন্তর্জাতিক

জামিন পেলেন ইমরান খান

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সন্ত্রাসবাদের মামলায় দ্বিতীয় দফায় আরও এক সপ্তাহের জন্য আগাম-জামিন পেয়েছেন । বৃহস্পতিবার দেশটির একটি আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই চেয়ারম্যানকে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

আরও পড়ুন: জনগণের ভোটেই ক্ষমতায় আ’লীগ

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আদালতে হাজির হন সাবেক এই পাক প্রধানমন্ত্রী। পরে তার আইনজীবীরা আগাম-জামিনের আবেদন করায় আদালত তা মঞ্জুর করেন।

এর আগে, রোববার রাতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হওয়ার পর সোমবার সকালের দিকে পিটিআইয়ের আইনজীবীরা আগাম জামিনের আবেদন করেছিলেন। পরে মামলার শুনানিতে বৃহস্পতিবার (২৫ আগস্ট) পর্যন্ত অন্তর্বর্তী আগাম জামিন পেয়েছিলেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

ইমরান খানের আইনজীবী ও রাজনৈতিক সহযোগী বাবর আওয়ান রয়টার্সকে বলেছেন, আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত পিটিআই চেয়ারম্যানের জামিন মঞ্জুর করা হয়েছে। পরবর্তীতে তারা আবারও জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করবেন। গত সপ্তাহে ইসলামাবাদে জনসমাবেশে দেওয়া বক্তৃতায় ভুল কিছু বলেননি বলেও শুনানির পর দাবি করেছেন তিনি।

গত সপ্তাহে ইসলামাবাদের এফ-৯ পার্কে জনসমাবেশে দেওয়া ভাষণে ইমরান খান সতর্ক করে দিয়ে বলেছিলেন, তিনি ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজি), উপমহাপরিদর্শক (ডিআইজি) ও একজন নারী ম্যাজিস্ট্রেটকে দেখে নেবেন। পিটিআইয়ের নেতা শাহবাজ গিলকে গ্রেপ্তারের পর নির্যাতন করায় তাদের বিরুদ্ধে মামলা করবেন বলেও হুমকি দেন সাবেক এই প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা আইজি এবং ডিআইজিকে ছাড়বো না। সাবেক এই পাক প্রধানমন্ত্রী সমাবেশে অতিরিক্ত জেলা দায়রা জজ জেবা চৌধুরীর নাম উল্লেখ করেন। গত সপ্তাহে পিটিআইয়ের নেতা শাহবাজ গিলকে গ্রেপ্তারের পর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন তিনি। ইমরান খান এই বিচারককে উদ্দেশ্য করে বলেন, আপনার বিরুদ্ধেও মামলা হবে, প্রস্তুতি নিন।

আরও পড়ুন: ভারতে ট্রাক-জিপের সংঘর্ষে নিহত ৯

আগামী বছরের অক্টোবরে পাকিস্তানের সাধারণ নির্বাচন ঘিরে দেশজুড়ে নির্বাচনী সমাবেশ করছেন গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়া ইমরান খান। তার এই সমাবেশ ঘিরে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রয়েছে। তবে ইমরান খান বলছেন, তার জনপ্রিয়তায় ভীত হয়ে পড়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা