ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২২
আন্তর্জাতিক

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২২

সান নিউজ ডেস্ক : দীর্ঘ ছয় মাসের অধিক সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ২৪ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসের সময় নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের চাপলিন শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন কিয়েভ।

আরও পড়ুন : রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ল

কিয়েভের কর্মকর্তারা বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলায় নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের চাপলিন শহরের একটি ট্রেনে আগুন ধরে গিয়েছিল।

বুধবার (২৪ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে দেয়া এক ভিডিও বার্তায় বলেন, এখন পর্যন্ত ২২ জন মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জনান তিনি।

এদিকে জেলেনস্কির সহকারী কিরিলো টাইমোশেনকো বলেন, রাশিয়ান বাহিনী দুবার ওই শহরে হামলা চালায়। প্রথম হামলায় একটি বালক নিহত হয়।

আরও পড়ুন : থাই প্রধানমন্ত্রী বরখাস্ত

ক্ষেপণাস্ত্রটি তার বাড়িতে আঘাত হেনেছিল। আর দ্বিতীয় হামলায় একটি ট্রেনের পাঁচটি বগিতে আগুন ধরে গেলে ২১ জন মারা যায়।

রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাশিয়া বরাবর বেসামরিক নাগরিকদের টার্গেট করার কথা অস্বীকার করে আসছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বুধবারের এই ক্ষেপণাস্ত্র হামলা ও হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে সংবাদ সংস্থা আলজাজিরা।

আরও পড়ুন : বাংলাদেশের প্রশংসায় বিশ্ব ব্যাংক

প্রসঙ্গত, চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে এক "বিশেষ সামরিক অভিযান" শুরু করার ঘোষণা দেন। এরপরই দেশটির রাজধানী কিয়েভ নগরীজুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠলো। এরপর থেকেই চলছে রক্তক্ষয়ী যুদ্ধ।

এদিকে সেসময় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিলেন, "কেউ যদি আমাদের ভূমি, আমাদের স্বাধীনতা, আমাদের জীবন কেড়ে নেয়ার চেষ্টা করে- আমরা নিজেরাই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।"

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা