আন্তর্জাতিক

অস্বস্তিতে কাতার!

সান নিউজ ডেস্ক: মাস দুয়েক পর যখন বিশ্বকাপ তার আগে কীনা চারপাশে কেমন চাপা উত্তেজনা! মাঠের বাইরের পরিবেশ হঠাৎ করেই টালমাটাল কাতারে।। কিছুদিন আগেই ৬০ জন বিদেশি শ্রমিককে আটক করেছে কাতার পুলিশ। দীর্ঘদিন বেতন না পাওয়াতে আন্দোলন করছিলেন শ্রমিকরা।

আরও পড়ুন: বিদ্যুৎ সাশ্রয় করতে পারছি

বিশ্বকাপের আগে এই বিতর্কে অস্বস্তিতে পড়ে গেল আয়োজক কাতার। এমনিতে বিদেশি শ্রমিকদের উপরই নির্ভরশীল মধ্যপ্রাচ্যের দেশটি। বিশ্বকাপ প্রস্তুতিতে স্টেডিয়াম সংস্কার আর অন্য কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা যখন প্রতিবাদ করে তখন তা বড় ঘটনাই তো বটে। সেই আন্দোলনের পর ৬০ জনকে আটক করেছে কাতার পুলিশ। তার পথ ধরে এখন গোটা কাতার জুড়েই ছড়িয়েছে উত্তাপ!

শ্রমিকদের কনসালটেন্সি সার্ভিস পুরো ব্যাপারটা তদন্তে নেমেছে। দেখা হচ্ছে শ্রমিকদের প্রতি খারাপ আচরণ করা হচ্ছে কী না সেটিও। ভবিষ্যতে যেন সমস্যা আর না হয় সেদিকেও নজর রাখছে তারা। যদিও গ্রেফতার নিয়ে কাতার সরকার বলছে- জনসাধারণের সুরক্ষা প্রশ্নেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবশ্য এই খবর দেশটির গণমাধ্যমে তেমন করে না আসলেও অনলাইনে কিছু ভিডিও ছড়িয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রায় ৬০ জন শ্রমিক নিজেদের প্রতিবাদ করছেন বেতন নিয়ে। দোহা আল বান্দারি ইন্টারন্যাশনাল গ্রুপের অফিসের বাইরে এই প্রতিবাদে সামিল হন তারারা। তাদের দাবি, সাত মাস ধরে তারা বেতন পাচ্ছেন না! দোহা রিং রোডে আল শোমুখ টাউয়ারের সামনে চলে আসেন তারা। এজন্য অবশ্য আল বান্দারি ইন্টারন্যাশনাল গ্রুপ নামের একটি বেসরকারি সংস্থাকে দায়ী করা হচ্ছে। কাতার সরকারও স্বীকার করেছে- এই সংস্থা শ্রমিকদের দীর্ঘদিন বেতন দেয়নি।

আরও পড়ুন: পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩

এ অবস্থায় বিশ্বকাপ আয়োজক দেশটি দ্রুত সমাধানের পথে হাঁটছে। লিওনেল মেসি-নেইমাররা পা রাখার আগেই সব স্বাভাবিক করে নিতে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের বেতন মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। নভেম্বরের মাঝামাঝিতে শুরু বিশ্বকাপ, তার আগেই শ্রমিকদের বেতন মেটানোর জন্য সময়সীমাও দেওয়া হয়েছে সেই সংস্থাকে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা