পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩
আন্তর্জাতিক

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে চলতি বছরের মার্চ মাসে 'ভুল করে' ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন : নতুন সময়সূচিতে অফিস শুরু

মঙ্গলবার (২৩ আগস্ট) এ কথা জানিয়েছে ভারত সরকার। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

ভারতের বিমান বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২২-এর ৯ মার্চ একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভুল করে ছোড়ার ঘটনা ঘটে।

তদন্তের পর তিনজন কর্মকর্তা এই কাজের জন্য প্রাথমিকভাবে দায়ী। তাদের এই মুহূর্ত থেকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে।

আরও পড়ুন : মিয়ানমারের সাংগাইয়ে ৩০ সেনা নিহত

গত মার্চ মাসে এই ঘটনা ঘটার পরই ভারতের পক্ষ থেকে থেকে দুঃখপ্রকাশ করা হয়। এর পিছনে প্রযুক্তিগত গোলমালের কথা ওই সময় বলা হয়েছিল। পাশাপাশি তদন্তও শুরু হয়েছিল।

পাকিস্তানের দাবি ছিল, ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশসীমার ১০০ কিলোমিটার ভেতরে শব্দের চেয়ে তিন গুণ গতিতে আছড়ে পড়ে। ক্ষেপণাস্ত্রটিতে বিস্ফোরক না থাকায় বিস্ফোরণ ঘটে নি।

পাকিস্তানে ভারতের প্রতিনিধিকে এই ঘটনার প্রেক্ষাপটে ইসলামাবাদ ডেকে পাঠায়। তার কাছে প্ররোচনাহীনভাবে ভারতের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়।

আরও পড়ুন : বুধবার কখন কোথায় লোডশেডিং

এ ব্যাপারে তদন্তও শুরু করে পাকিস্তান। ওই তদন্তের রিপোর্টে বলা হয়, সেই সময় ক্ষেপণাস্ত্রটি কোনো যাত্রিবাহী বিমানে আঘাত করতে পারত। প্রাণ যেতে পারত সাধারণ মানুষেরও।

এদিকে ভারতে ওই ঘটনার বিস্তারিত তদন্ত শেষে ওই সময় কর্তব্যরত তিন বিমানবাহিনী কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। শাস্তিস্বরূপ তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

আরও পড়ুন : দেশে এলো ফাইজারের ১ কোটি টিকা

প্রসঙ্গত, ব্রহ্মস (মনোনীত পিজে-১০) একটি মাঝারি পরিসরের র‌্যামজেট সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা ডুবোজাহাজ, জাহাজ, বিমান বা ভূমি থেকে উৎক্ষেপণ করা যায়। এটি বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা