কাশ্মিরে পাকিস্তানের ৯ সেনা নিহত
আন্তর্জাতিক

কাশ্মিরে পাকিস্তানের ৯ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানশাসিত আজাদ জম্মু ও কাশ্মিরে সড়ক দুর্ঘটানয় পাকিস্তানের ৯ সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ সেনা।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

স্থানীয় সময় রোববার (২১ আগস্ট) গভীর রাতে আজাদ কাশ্মিরের বাগ জেলায় এ দুর্ঘটনা ঘটে। এ খবর নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, দেশটির সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, সৈন্যরা তাদের নিয়মিত সামরিক দায়িত্ব পালন করছিলেন। এ সময় বাগ জেলার সুজাবাদে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: চা-শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

আইএসপিআর আরও জানায়, আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাওয়ালপিন্ডিতে স্থানান্তরিত করা হয়েছে। নিহত সেনাদের মৃতদেহ তাদের নিজ শহরে পাঠানো হবে এবং পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে।

এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজাদ জম্মু ও কাশ্মিরের (এজেকে) প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াস।

আরও পড়ুন: গ্রেফতার হতে পারেন ইমরান খান!

এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজাদ জম্মু ও কাশ্মিরের (এজেকে) প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা