বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৮৯৭ জনের প্রাণহানি ঘটেছে, যা আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা কমেছে তিন শতাধিক। একইসময়ে করোনায়
শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৭৬১ জন, যা আগের দিনের তুলনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৮০ হাজার।

আরও পড়ুন: বসে আছি খেলার জন্য

সোমবার (২২ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানিয়েছে।

এর আগে, গতকাল রোববার করোনায় মৃত্যু হয়েছিল ১ হাজার ২১০ জনের। আর শনাক্ত হয়েছিল ৬ লাখ ২৭ হাজার ১৬৯ জন।

আরও পড়ুন: সতর্কভাবে কথা বলা উচিত

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৭৯০ জন এবং মারা গেছেন ২৬৩ জন।

এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ২৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৬০ জন এবং মারা গেছেন ১০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৯৪৪ জন এবং মারা গেছেন ৬৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮২০ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৩ জন এবং মারা গেছেন ৪৯ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৭০ জন এবং মারা গেছেন ৬৩ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৩২ জন এবং মারা গেছেন ৬৯ জন।

আরও পড়ুন: পায়ে ধরে কাউকে নির্বাচনে আনবে না ইসি

একইসময়ে তাইওয়ানে মারা গেছেন ২৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩৯৭ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪৫ জন এবং মারা গেছেন ৫৫ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৬৬৯ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০৮ জন এবং মারা গেছেন ১৫ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ৩৬ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬৮ জন এবং মারা গেছেন ২৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৮৭ জন এবং মারা গেছেন ২৮ জন।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় কমিটির কেউ নয়

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা