মিয়ানমারের সাংগাইয়ে ৩০ সেনা নিহত
আন্তর্জাতিক

মিয়ানমারের সাংগাইয়ে ৩০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সাগাইং অঞ্চলের কাঠা শহরের উপকণ্ঠে বিদ্রোহীদের সাথে ভয়াবহ সংঘর্ষে সরকারি বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছে।

আরও পড়ুন : শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়

সোমবার (২২ আগস্ট) সাগাইং পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও কাচিন ইনডেপেনডেন্স আর্মির (কেআইএ) সাথে এ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

কাঠা-পিডিএফের সূত্র জানিয়েছে, ইরাবতি নদীর পূর্ব তীরে বান্ট বিওয়ে গ্রামে নিয়োজিত থাকা ৫০ জন সরকারি সৈন্যের ওপর সোমবার ভোরে যৌথ আক্রমণ চালায় কেআইএ ও পিডিএফ।

এ সময় জান্তা সৈন্যরা নদীর তীরঘেঁষে ৬ টি ইঞ্জিনচালিত নৌকায় করে মান্দালয় অঞ্চল থেকে উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যে খাবার, অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন : জাহাঙ্গীরের বরখাস্ত কেন অবৈধ নয়

দেশটির জান্তা বাহিনীর এই বহরটি গত সপ্তাহেও কাঠায় কেআইএ ও পিডিএফ দ্বারা দু’বার আক্রান্ত হয়েছিল। যুদ্ধবিমান ও পদাতিক বাহিনী তাদের পাহারা দিয়ে নিয়ে যাওয়ার সময়ই তারা এ আক্রমণের শিকার হয়।

প্রায় দুই ঘণ্টা ব্যাপি সোমবারের এ রক্তক্ষয়ী সংঘর্ষ স্থায়ী হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) কাঠা-পিডিএফের একজন কর্মকর্তা দ্য ইরাবতিকে জানিয়েছেন, শাসকগোষ্ঠীর দুটি যুদ্ধবিমান দ্বারা পাঁচটি ফ্লাইট পরিচালিত হয়েছিল, এ সময় ৯টি বোমা ফেলা হয়েছিল।

আরও পড়ুন : সয়াবিন তেল লিটারে বাড়ল ৭ টাকা

তবে কেআইএ ও পিডিএফের যুদ্ধারা জান্তা বিমান হামলার সম্ভাবনা সম্পর্কে আগাম সংবাদ পেয়ে পালিয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে কাঠা-পিডিএফ বলেছে, এ যুদ্ধে ৩০ জন জান্তা সেনা সদস্য নিহত হয়েছেন। একটি সামরিক রণতরী দিয়ে আহত ও নিহতদের সরিয়ে নিয়েছে জান্তা বাহিনী। এ সংঘর্ষে বিদ্রোহী ৪ জন যোদ্ধা সামান্য আহত হয়েছে।

আরও পড়ুন : মার্কিনিদের ইউক্রেন ত্যাগের নির্দেশ

গত শনিবার সাগাইংয়ে আরেক সংঘর্ষে ছয়জন জান্তা সৈন্য ও চারজন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছিল।

প্রসঙ্গত, বর্তমানে প্রায় প্রতিদিনই জান্তা বাহিনী দেশজুড়ে পিডিএফ ও অন্যান্য সশস্ত্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর আক্রমণের শিকার হচ্ছে। সূত্র : দ্য ইরাবতি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা