আন্তর্জাতিক

আবের রাষ্ট্রীয় শেষকৃত্য মঙ্গলবার

সান নিউজ ডেস্ক : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্যানুষ্ঠান করা হচ্ছে আজ। তাতে ব্যয় হবে এক কোটি ২০ লাখ মার্কিন ডলার।

আরও পড়ুন : পঞ্চগড়ে নৌকাডুবি নিহতের সংখ্যা বেড়ে ৫৬

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা) সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যানুষ্ঠান শুরু হবে। এসময় আবের দেহভস্ম নির্ধারিত ভেন্যুতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে একজন অনার গার্ড কামান থেকে ১৯ রাউন্ড গোলাবর্ষণ করবেন।

এদিকে বড় ধরনের আয়োজন করে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য নিয়ে সমালোচনা হচ্ছে জাপানে। পূর্ব এশিয়ার এই দেশটির স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদনে একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বিপুল খরচে এই অনুষ্ঠান করার পক্ষপাতী নন ৬২ শতাংশ জাপানি।

রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যে ব্যয় করা অর্থের পরিমাণ সরকারি ভাবে প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক রিপোর্টে বলা হয়েছে, রানির শেষকৃত্যে খরচ হয়েছে ৮০ লাখ পাউন্ড।

যার অর্থ, শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় নির্ধারিত অর্থের পরিমাণ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে হওয়া খরচের চেয়েও বেশি।

আরও পড়ুন : ঠেকানো যাচ্ছে না দর পতন

ডেইলি মিররের ওই প্রতিবেদনে বলা হয়, রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় ৮০ লাখ পাউন্ড বা ১৩০ কোটি ইয়েন ব্যয় হয়েছে। অন্যদিকে, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যয় ১৬৬ কোটি ইয়েন নির্ধারণ করা হয়েছে।

শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বিশ্বের বহু দেশের রাষ্ট্রপ্রধান বা শীর্ষ সরকারি কর্মকর্তারা। এছাড়া প্রায় রাষ্ট্রীয় এই আয়োজনে উপস্থিত থাকবেন প্রায় ৪ হাজার ৩০০ জন অতিথি।

সংবাদমাধ্যম বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও সাবেক এই জাপানি প্রধানমন্ত্রীর শেষকৃত্যে উপস্থিত থাকবেন বহু দেশের দেশের রাষ্ট্রপ্রধান বা শীর্ষ সরকারি কর্মকর্তারা। এছাড়া অস্ট্রেলিয়া, কানাডা এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। এর পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং চীন ও রাশিয়ার প্রতিনিধিরাও থাকবেন সেই সেখানে।

রয়টার্স বলছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-সহ কমপক্ষে ৪৮ জন বর্তমান বা সাবেক সরকারি ব্যক্তিত্বের পাশাপাশি মঙ্গলবারের অনুষ্ঠানে প্রায় ৪ হাজার ৩০০ জন অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের আরেকটি কারণ হিসেবে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগকে উল্লেখ করেছেন।

আরও পড়ুন : বেড়েছে মৃত্যু, ২ লাখে নেমেছে শনাক্ত

প্রসঙ্গত , গত ৮ জুলাই জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় এক জনসমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ঘাতকের গুলিতে প্রাণ হারান শিনজো আবে। দেশটির বিশেষজ্ঞরা বলেছেন, সাবেক এই প্রধানমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থাপনায় ব্যাপক ঘাটতি ছিল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা