স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৬
আন্তর্জাতিক

স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার মধ্যাঞ্চলের একটি স্কুলে ভয়বহ বন্দুক হামলার ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২০ জন। রুশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন : নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩০

দেশটির ইজহেভস্ক শহরে এক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে। হামলার পর পরই অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান । তবে কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়।

বন্দুকধারী স্কুলে হামলা চালানোর পর পরই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। হামলার সময় স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক ছিলেন।

হামলায় এক নিরাপত্তারক্ষী এবং ৫ শিক্ষার্থী নিহত হয়েছে। জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে রুশ গণমাধ্যম।

আরও পড়ুন : কুরিয়ার অফিসে বিস্ফোরণে নিহত ১

ঘটনাস্থলের বেশি কিছু ভিডিও বিভিন্ন গণমাধ্যমে পোস্ট করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো স্কুলের ভেতরেই ধারণ করা যেখানে হামলা চালানো হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে স্কুলের মেঝেতে রক্ত পড়ে আছে।

ওই হামলাকারীর কাছে সম্ভবত দুটি পিস্তল ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ান সরকারি সংবাদ মাধ্যম তাস।

আরও পড়ুন : টাইফুনের আঘাতে নিহত ৫

প্রসঙ্গত, ইজহেভস্ক শহরের একেবারে কেন্দ্রে ওই স্কুলটি অবস্থিত। ওই শহরের বাসিন্দা প্রায় সাড়ে ৬ লাখ। ইতোমধ্যেই স্কুলটি থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা