আন্তর্জাতিক

ইরানে পাল্টা বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে রাজধানী তেহরানে হিজাব আইন অমান্য করার অপরাধে পুলিশের হাতে আটক এক তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত এক সপ্তাহের দাঙ্গার বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলে মানুষের ঢল নেমেছে। মিছিলকারীরা বিদেশিদের মদদে দাঙ্গা সৃষ্টিকারীদের তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন।

আরও পড়ুন: যুদ্ধ-মহামারিতে কাবু রাশিয়া

এর আগে গত এক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে দাঙ্গাকারীরা বিভিন্ন সরকারি স্থাপনার পাশাপাশি মসজিদ, পবিত্র কুরআন ও জাতীয় পতাকায় আগুন দিয়েছে ও নারীদের মাথা থেকে জোর করে হিজাব খুলে ফেলেছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) তেহরানের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণকারীরা ইরানের জাতীয় পতাকাসহ নানারকম স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন। তারা যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরাইল ও সন্ত্রাসী গোষ্ঠীর মদদে দাঙ্গা সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান।

আরও পড়ুন: কুরিয়ার অফিসে বিস্ফোরণে নিহত ১

মিছিলকারীদের উপস্থিতিতে তেহরানের একাংশের সড়ক লোকে লোকরণ্য হয়ে যায়। শান্তিপূর্ণ মিছিলকারীরা পুলিশসহ ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ঘোষণা করে বলেন, জনগণের জানমাল রক্ষা করতে নিরাপত্তা বাহিনীগুলো প্রাণপণে তাদের দায়িত্ব পালন করছে।

তাছাড়া মিছিলকারীরা তেহরানের সড়কগুলোতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে অভিনন্দনও জানান। এ সময় মিছিলকারীরা একজন স্বেচ্ছাসেবী যোদ্ধার জানাযার নামাজে অংশ নেন। ওই যোদ্ধা তেহরানে দাঙ্গাবাজদের হাত থেকে সরকারি সম্পদ রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে নিহত হন।

আরও পড়ুন: ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত

মিছিল শেষে এক বিবৃতিতে তারা বলেন, দাঙ্গাকারীরা ইসলামি প্রজাতন্ত্র ইরানে হিজাবের বিধিনিষেধ তুলে দেওয়ার দাবি জানাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেকোনো নারীকে প্রকাশ্য স্থানে হিজাব পরতে হবে। মিছিলকারীরা দাঙ্গাবাজ ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে জনপরিসরে প্রাপ্তবয়স্ক নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। পর্দাবিধি মানা হচ্ছে কি না, তা দেখভাল করে দেশটির ‘নৈতিকতাবিষয়ক’ পুলিশ। এই বিধির আওতায় নৈতিকতাবিষয়ক পুলিশের একটি দল ১৩ সেপ্টেম্বর মাহসা আমিনি নামের এক তরুণীকে তেহরান থেকে আটক করে। আমিনি তার পরিবারের সঙ্গে তেহরান সফরে গিয়েছিলেন। আটকের পর আমিনি থানায় অসুস্থ হয়ে পড়লে তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন পর ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা