এক চীন নীতিতে জার্মানির সমর্থন 
আন্তর্জাতিক

এক চীন নীতিতে জার্মানির সমর্থন 

আন্তর্জাতিক ডেস্ক : এক চীন নীতির প্রতি জার্মানির সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক।

আরও পড়ুন : জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনের অবকাশে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই’র সাথে সাক্ষাতে তার দেশের এ সমর্থনের কথা জানান তিনি।

এক চীন নীতির মূলকথা : চীনের সাথে বিশ্বের যেসব দেশের রাষ্ট্রীয় সম্পর্ক রয়েছে সেসব দেশ তাইওয়ানের সাথে আলাদা রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপন করতে পারবে না।

আমেরিকা চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে ‘এক চীন’ নীতি মেনে চলার ঘোষণা দিলেও বাস্তবে তাইওয়ানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে এবং সম্প্রতি ঘোষণা দিয়েছে সম্ভাব্য ‘চীনা আগ্রাসন’ থেকে তাইওয়ানকে রক্ষা করতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করবে ওয়াশিংটন।

আরও পড়ুন : বাবুলের মামলার আবেদন খারিজ

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তার জার্মান সমকক্ষ বেয়ারবক বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বেইজিংয়ের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখতে চায় বার্লিন।

আরও পড়ুন : ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাক্ষাতে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জার্মানি সাথে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে ওয়েং ই বলেন, চীন ও জার্মানি আগামী ৫০ বছরকে টার্গেট করে নিজেদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এক প্রতিবেদনে পার্সটুডে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা