চীনের সঙ্গে সম্পর্ক চায় ইউক্রেন
আন্তর্জাতিক

চীনের সঙ্গে সম্পর্ক চায় ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চীনের সঙ্গে ফের সম্পর্ক স্থাপন করতে চান। তবে তিনি রাশিয়ার আগ্রাসনের ব্যাপারে মস্কোর অবস্থান অস্পষ্ট বলেও মন্তব্য করেছেন।

আরও পড়ুন : দেশে আরও ৪ জনের প্রাণহানি

শনিবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়ার হামলা শুরু হওয়ার আগে চীনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। তাছাড়া বেইজিংয়ের সঙ্গে অনেক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাও ছিল।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এরপরই প্রেসিডেন্ট জেলেনস্কির কাছ থেকে এমন মন্তব্য এল।

আরও পড়ুন : অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি

অপরদিকে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও মস্কোর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। রাশিয়ার সঙ্গে যুক্ত হতে এই কথিত ভোটের আয়োজন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) শুরু হওয়া এই ভোটের জন্য রুশ সেনারা ইউক্রেনীয়দের বাড়ি বাড়ি যাচ্ছেন।

দক্ষিণ খেরসনে, রাশিয়ান সেনাদের সাধারণ মানুষের ভোট সংগ্রহের জন্য শহরের মাঝখানে একটি ব্যালট বাক্স বসিয়ে রাখতে দেখা গেছে।

তবে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার বিষয়টিকে ‘নিরাপত্তাজনিত’ কারণ বলছে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থাগুলো।

আরও পড়ুন : জাতিসংঘের ভূমিকায় মালয়েশিয়া ক্ষুব্ধ

প্রসঙ্গত, ২০১৪ সালে ক্রিমিয়া দখলের জন্য গণভোটের আয়োজন করে সমালোচনার মধ্যে পড়ে রাশিয়া। শুক্রবার থেকে শুরু হওয়া ভোটে রাশিয়ার পক্ষে ফলাফল অনিবার্য বলে ধারণা করা হচ্ছে।

২০১৪ সালে ক্রিমিয়ার গণভোটে কারচুপি হয় বলে বিষয়টি আন্তর্জাতিকভাবে সমালোচিত। সেখানে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে সংযুক্তির পক্ষে ৯৭ শতাংশ ভোট পড়েছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা