আন্তর্জাতিক

পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ১০ পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতদের মধ্যে তিনজন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বারাণসীর তিন শিক্ষার্থীও রয়েছেন।

আরও পড়ুন: নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩০

সোমবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই। এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে হিমাচল প্রদেশের কুল্লু জেলার বানজার মহকুমার ঘিয়াঝি এলাকায় একটি টেম্পো ট্রাভেলার খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, রোববার রাত সাড়ে আটটার দিকে কুল্লু জেলার বানজার সাব-ডিভিশনে এই দুর্ঘটনাটি ঘটে। রাত সাড়ে আটটার দিকে পর্যটকবাহী এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন এবং উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ এসে উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের বানজার জোনাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: কুরিয়ার অফিসে বিস্ফোরণে নিহত ১

প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনায় হতাহতরা ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। রাজস্থান, মধ্য প্রদেশ, হরিয়ানা ও দিল্লির কয়েকজন বাসিন্দাকে শনাক্ত করা হয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। রাতের আঁধারে উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হলেও সোমবার সকালে ফের উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

কুল্লুর পুলিশ সুপারিন্টেন্ডেন্ট গুরুদেব সিং বলেন, ‘কুল্লুর বানজার ভ্যালির কাছে ঘিয়াঝি অঞ্চলে রোববার রাত সাড়ে আটটার দিকে একটি গাড়ি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ১০ পর্যটকের মৃত্যু হয়েছে এবং আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের কুল্লুর জোনাল হাসপাতাল এবং বানজারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন: টাইফুনের আঘাতে নিহত ৫

বানজারের বিজেপি বিধায়ক সুরেন্দর শৌরি জানান, তিনি ফেসবুক লাইভে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে দুর্ঘটনাস্থলের ছবি দেখতে পান। এরপরই তিনি সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছান।

বিধায়ক জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তাতেই পুলিশ উদ্ধারকাজ চালিয়েছে। আহতদের প্রথমে বানজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের কুল্লুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা