আন্তর্জাতিক

পদত্যাগ করছেন পাক অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগ করছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। রোববার (২৫ সেপ্টেম্বর) একটি টুইটবার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন। দেশটিতে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩০

জানা গেছে, মিফতাহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে লন্ডনে রয়েছেন এবং আগামী সপ্তাহের শুরুতে তারা পাকিস্তানে ফিরবেন।

টুইটে পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, আমি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিক পদত্যাগ করব।

আরও পড়ুন: কুরিয়ার অফিসে বিস্ফোরণে নিহত ১

মিফতাহ তার টুইটে উল্লেখ করেন, দুবার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করাটা গর্বের বিষয়।

প্রসঙ্গত, পাকিস্তানের অর্থনীতি ক্রমাগতভাবে অস্থির সময় পার করছে। আর সাম্প্রতিক বিধ্বংসী বন্যার কারণে সেই সংকট আরও চরম আকার ধারণ করেছে। বন্যায় পাকিস্তানের আনুমানিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে এবং দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা