আন্তর্জাতিক

ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূতকে গ্রেফতার

সান নিউজ ডেস্ক: ভিকি বোম্যান মিয়ানমারে নিযুক্ত ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূত তাকে ইয়াঙ্গুনে গ্রেফতার করা হয়েছে। বুধবার মিয়ানমারের বৃহত্তম শহর এই শহরে ভিকির সঙ্গে তার স্বামীকেও গ্রেপ্তার করেছে জান্তা নিয়ন্ত্রিত আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন: জনগণের ভোটেই ক্ষমতায় আ’লীগ

ইয়াঙ্গুনের একাধিক সূত্র বিবিসিকে বলেছে, ভিকি বোম্যান ও তার স্বামীকে ইয়াঙ্গুনের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিবাসন সংক্রান্ত একটি অভিযোগ রয়েছে।

দেশটিতে নিযুক্ত ব্রিটেনের দূতাবাস বলছে, তারা বোম্যানকে কনস্যুলার সহায়তা প্রদান করছে। বোম্যান ওই শহরটিতে মিয়ানমার সেন্টার ফর রেসপনসিবল বিজনেস (এমসিআরবি) নামের একটি সংস্থা পরিচালনা করেন। তার স্বামী হতেইন লিন একজন বার্মিজ

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রদূত নিযুক্ত ছিলেন বোম্যান। মিয়ানমারে ব্যবসা করছে এমন বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ব্রিটেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিজে) দেশটির বিরুদ্ধে মামলায় যোগ দিয়েছে লন্ডন। এ নিয়ে দুই দেশের তীব্র উত্তেজনার মাঝে ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করলো মিয়ানমার।

২০১৬ এবং ২০১৭ সালে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা চালানোর অভিযোগ এনে আইসিজেতে মামলা করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া। রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার এই মামলায় আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন। ফলে আইসিজেতে মালদ্বীপ, নেদারল্যান্ডস এবং কানাডার পর চতুর্থ দেশ হিসেবে ব্রিটেনের সমর্থন পেয়েছে গাম্বিয়া।

আরও পড়ুন: জামিন পেলেন ইমরান খান

তবে বুধবার ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূতকে গ্রেফতারের বিষয়ে বারবার যোগাযোগ করা হলেও মিয়ানমারের সামরিক জান্তা সরকারের মুখপাত্র কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা