আন্তর্জাতিক

প্রিন্স ও প্রিন্সেস হলেন উইলিয়াম-কেট

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস হিসেবে বড় ছেলে উইলিয়াম ও পুত্রবধূ কেট মিডলটনের নাম ঘোষণা করেছেন দেশটির নতুন রাজা তৃতীয় চার্লস। গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। মায়ের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে রাজা হন চার্লস। তিনি ১৯৫৮ সালে প্রিন্স অব ওয়েলস হয়েছিলেন।

আরও পড়ুন: জনগণের সেবা করব

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এ ঘোষণা দেন। এর আগে চার্লস ও তাঁর প্রয়াত স্ত্রী ডায়ানার যথাক্রমে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস পদবি ছিল। নতুন রাজা হিসেবে আজ শনিবার ৭৩ বছর বয়সী চার্লসের আনুষ্ঠানিক অভিষেক হতে পারে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নতুন রাজা বলেন, ‘নতুন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস আমাদের জাতীয় বিষয়গুলোয় অনুপ্রেরণা ও নেতৃত্ব দিয়ে যাবে। প্রান্তিক অবস্থানে থাকা নাগরিকদের মূলধারায় আনতে সাহায্য করে যাবে, যেখানে গুরুত্বপূর্ণ সাহায্য দেওয়া যেতে পারে।’

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

রাজা চার্লস উল্লেখ করেন, কীভাবে ১৯৪৭ সালে তার ২১তম জন্মদিনে এলিজাবেথ কেপটাউন থেকে বেতার ভাষণে জানিয়েছিলেন, তার জীবন ছোট বা দীর্ঘ, যেমনই হোক, জনগণের সেবায় উৎসর্গ করবেন।

রাজা তৃতীয় চার্লস বলেন, রানি নিজে যেমন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, ঈশ্বর আমাকে যতটুক সময় দিয়েছেন আমিও এই সময়ে সাংবিধানিক নীতিগুলোকে সমুন্নত রাখার জন্য কাজ করে যাব।

আরও পড়ুন: কুবিতে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১৫

তৃতীয় চার্লস রাজা হওয়ার পর এখন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীদের ক্রমতালিকার এক নম্বরে রয়েছেন প্রিন্স উইলিয়াম। তিনি চার্লসের বড় ছেলে। তার জন্ম ১৯৮২ সালে। মা প্রিন্সেস ডায়ানা। সিংহাসনের উত্তরাধিকারের ক্রমতালিকার দুই নম্বরে রয়েছে প্রিন্স উইলিয়ামের ছেলে প্রিন্স জর্জ। তার জন্ম ২০১৩ সালে। তিন নম্বরে রয়েছে প্রিন্স উইলিয়ামের মেয়ে প্রিন্সেস শার্লট। তার জন্ম ২০১৫ সালে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা