ব্রাজিলে নৌকাডুবিতে নিহত ১১
আন্তর্জাতিক

ব্রাজিলে নৌকাডুবিতে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি নৌকা ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একাধিক ব্যক্তি নিখোঁজ বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরও পড়ুন: বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত

উদ্ধারকর্মীরা অন্তত ৬৩ জনকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের মারাজো দ্বীপ থেকে রাজ্যের রাজধানী বেলেমের দিকে যাচ্ছিল। খবর রয়টার্সের।

ব্রাজিলের নৌবাহিনী জানায়, ডুবে যাওয়ায় দ্রুতগতির ওই নৌকাটির ৬৩ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: উ.কোরিয়াকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা

ধারণা করা হচ্ছে, নৌকাটিতে আরও যাত্রী ছিল। তাদের খোঁজে অভিযান চলছে বলে দেশটির জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষাবিষয়ক মন্ত্রী জানিয়েছেন।

নৌকাডুবির ঘটনায় দমকলকর্মীরা ও নৌবাহিনী আলাদা বিবৃতিতে প্রাথমিকভাবে ১৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল।

আরও পড়ুন:

দমকলকর্মীরা তাদের বিবৃতিতে জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটির আন্তঃজেলা জলপথে যাত্রী পরিবহণের অনুমতি ছিল না। এটি রওনাও হয়েছিল অবৈধ একটি বন্দর থেকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা