আন্তর্জাতিক

সবচেয়ে বড় দুঃখের মুহূর্ত

সান নিউজ ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাকিংহাম প্যালেস বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৯৬ বছর বয়সে তিনি মারা যান। এদিকে মায়ের মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হয়েছেন প্রিন্স চার্লস।

আরও পড়ুন: রানি এলিজাবেথের মৃত্যু বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

৭৩ বছর বয়সী নতুন এই রাজা তার মায়ের মৃত্যুকে সবচেয়ে বড় দুঃখের মুহূর্ত বলে উল্লেখ করেছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের নতুন রাজা চার্লস এক বিবৃতিতে তার মা রানি এলিজাবেথের মৃত্যুকে সবচেয়ে বড় দুঃখের মুহূর্ত হিসাবে বর্ণনা করেছেন। বাকিংহাম প্যালেস থেকে জারি করা এই বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমার প্রিয় মা, মহারাজ রানির মৃত্যু আমার এবং আমার পরিবারের সকল সদস্যের জন্য সবচেয়ে বড় দুঃখের মুহূর্ত।’

তিনি আরও বলেন, ‘অনেক প্রিয় মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি জানি এই ক্ষতি সারা দেশে, রাজ্য এবং কমনওয়েলথ এবং সারা বিশ্বের অসংখ্য মানুষ গভীরভাবে অনুভব করবে।

এর আগে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, রানি বিকেলে (স্থানীয় সময়) ব্যালমোরাল ক্যাসলে মারা গেছেন। রাজা এবং রাজপত্নী আজ রাতে ব্যালমোরালে থাকবেন ও আগামীকাল লন্ডনে ফিরে আসবেন।

আরও পড়ুন: ব্রিটেনের নতুন রাজা চার্লস

বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করার পর থেকেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে নেওয়া হয় এলিজাবেথকে। ব্যালমোরাল প্রাসাদে রানির চিকিৎসক ও কর্মচারীরা সর্বক্ষণ তার খেয়াল রাখছিলেন। পরে স্থানীয় সময় বিকেলে মারা যান তিনি।

রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন ৭০ বছর ধরে। চলতি বছরই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে। গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে অবস্থান করছিলেন তিনি।

রানিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল গত মঙ্গলবার। সেদিন ব্যালমোরাল প্রাসাদে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস। সেই সঙ্গে নতুন প্রধানমন্ত্রীকে সরকার গঠনের অনুমতিও দেন রানি।

এদিকে মায়ের মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হয়েছেন প্রিন্স চার্লস। ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ম অনুযায়ী, রানির মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে এবং কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই রাজার পদবি পাবেন সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

তিনি ‘রাজা তৃতীয় চার্লস’ নামে পরিচিত হবেন। তবে, তিনি তার চারটি নামের যেকোনো একটি বেছে নিতে পারবেন। নামগুলো হলো- চার্লস ফিলিপ আর্থার জর্জ। একই সঙ্গে তিনি ১৪টি কমনওয়েলথ দেশেরও রাজা হবেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা