ফিলিস্তিনকে সামরিক সহযোগিতা দিবে রাশিয়া
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সহযোগিতা দেবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এমনকি স্বাধীন রাষ্ট্রের আন্দোলনকে তারা সবসময় সমর্থন দিয়ে আসছে।

আরও পড়ুন: রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন

বুধবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানায়। খবর রয়টার্সের।

এরই মধ্যে ফিলিস্তিনের জাতীয় নিরাপত্তা বাহিনীর কমান্ডার নিদাল আবু দুখানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আলেক্সান্ডার ফোমিন। রাশিয়ার ‘আর্মি- টু থাউজেন্ড টোয়েন্টি টু ফোরাম’-এর সাইডলাইনে গেল মঙ্গলবার ছিল তাদের দ্বিপক্ষীয় বৈঠক।

আরও পড়ুন: কষ্ট সাময়িক, দুর্দিন চলে যাবে

আগে থেকেই ফিলিস্তিনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে রাশিয়ার এবং ইউক্রেনে চালানো সামরিক অভিযান কেন্দ্র করে ইসরাইলের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে রাশিয়ার।

গত সপ্তাহেই সামরিক অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিত্র দেশগুলোকে অত্যাধুনিক সমরাস্ত্র এবং সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

আরও পড়ুন: আলজেরিয়ার ভয়াবহ দাবানলে নিহত ২৬

তিনি বলেন, নব্য উপনিবেশবাদ এবং পশ্চিমা কর্তৃত্বের বিরুদ্ধে গড়ে তুলতে হবে প্রতিরোধ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা